পাঁচ ছয় মাস ধরে বেওয়ারিশ পা ভাঙ্গা অসুস্থ ঘোড়াটি খুড়িয়ে খুড়িয়ে ঘোরাফেরা করছিল সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কোনাবাড়ী মহাসড়ক এলাকায়। অনেকেই দেখেছিলেন অসুস্থ ঘোড়াটিকে। তবে কেউ সেটিকে খাবার বা তার কাছে যান নাই।
অসুস্থ ঘোড়া নিয়ে টুক্কু মোক্তার "আমাদের সিরাজগঞ্জ" ফেসবুক গ্রুপে লাইভ পোস্ট করেন। বিষয়টি নজরে পড়ে দি বার্ড সেফটি হাউজ এর চেয়ারম্যান মামুন বিশ্বাসের৷ সেটিকে উদ্ধার করে নিয়েছে বন্যপ্রাণী নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন
দি বার্ড সেফটি হাউজ এর টিম ।আজ বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে সেখান থেকে ঘোড়াটি পিক আপ গাড়ি যোগে নিয়ে যাওয়া হয়েছে।
স্বেচ্ছাসেবী সংগঠন দি বার্ড সেফটি হাউজ এর চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান,আমরা ওখানে গিয়ে দেখি অসুস্থ ঘোড়া হাইওয়ে রাস্তায় পাশে দাঁড়িয়ে আছে । ঘোড়াটির পা ভাঙ্গা খুরিয়ে খুরিয়ে হাটে। ঘোড়াটির শরীরের নানা জায়গায় ক্ষতচিহ্ন।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে আরো জানা যায়, অসুস্থ ঘোড়াটির কোনও মালিক নেই। কয়েক মাস ধরে রাস্তায় রাস্তায় ঘোড়াটি ঘুরে বেড়াচ্ছে। ঠিক মতো খেতে পাচ্ছে না ঘোড়াটি। ঘোড়াটি রীতিমতো অসুস্থ হয়ে ধুঁকছিল। আমরা অনেকের কাছে জিজ্ঞাসা করেও সেটির মালিককে খোঁজ পাইনি। ওর পায়ে চোট দেখে বুঝতে পেরেছি বেওয়ারিশ ঘোড়াটিকে কেউ মারধরও করেছে।
তবে ঘোড়াটির উদ্ধার করে খাবার ও পানি দেওয়া হচ্ছে, আগামীকাল থেকে চিকিৎসা শুরু হবে ইনশাআল্লাহ।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ
সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...
অপরাধ
শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব
সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...
ধর্ম
শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন কুমার সান্যাল সাংবাদিকদের জানান,‘সংগঠনের গঠনত...
বাংলাদেশ
পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ
সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...
জীবনজাপন
ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি
চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...
