শনিবার, ১১ এপ্রিল ২০২৬
ছবি- সংগৃহীত

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ৫৪৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১১ লাখ ৫৪ হাজার জন। এর আগে গতকাল (সোমবার) ৪ হাজার ১১৮ জনের মৃত্যু এবং ১১ লাখ ৫৭ হাজার ৯১৩ জন রোগী শনাক্ত হয়েছিল।

মঙ্গলবার (৮ মার্চ) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট ৪৪ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ৭০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৬০ লাখ ২৬ হাজার ৮২ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ১০ হাজার ৭১৩ জন এবং মারা গেছেন ১৩৯ জন। রাশিয়ায় মারা গেছেন ৬৬৮ জন এবং সংক্রমিত হয়েছেন ৭৩ হাজার ১৬২ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪১২ জন এবং মারা গেছেন ৩৩৮ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৮৯৫ জন এবং করোনা মহামারি শুরুর পর থেকে দেশটিতে মারা গেছেন ১ লাখ ২৪ হাজার ৭১৬ জন। ব্রাজিলে মারা গেছেন ২১১ জন এবং সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৪৫৬ জন। ভারতে মারা গেছেন ১০৮ জন এবং সংক্রমিত হয়েছেন ৩ হাজার ১৩৯ জন।

এছাড়া তুরস্কে ১৩২ জন, ইতালিতে ১৩০ জন, ইন্দোনেশিয়ায় ২৫৮ জন, ফ্রান্সে ১৭৬ জন, চিলিতে ১৪৯ জন, আর্জেন্টিনায় ৭৪ জন, ইরানে ১৬৮ জন, জাপানে ১৪৬ জন, রোমানিয়ায় ৩১ জন, ফিলিপাইনে ৪৩ জন এবং মেক্সিকোতে ৩৫ জন জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘ইমিউনিটি পিঠা’

জীবনজাপন

করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘ইমিউনিটি পিঠা’

করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় এখন পর্যন্ত কোন ওষুধ বা টিকা আবিষ্কার হয়নি। তবে এর আক্রমন থেকে বাঁচতে যে পদ্ধতিটি...

গোবরে পদ্মফুল-০২ : গোবর থেকে বায়োগ্যাস প্লান্টে উৎপাদিত বায়োগ্যাসে চলছে বিদ্যুৎ উৎপাদন,রান্নার কাজ

জাতীয়

গোবরে পদ্মফুল-০২ : গোবর থেকে বায়োগ্যাস প্লান্টে উৎপাদিত বায়োগ্যাসে চলছে বিদ্যুৎ উৎপাদন,রান্নার কাজ

শামছুর রহমান শিশির : দেশের দুগ্ধসমৃদ্ধ জনপদ শাহজাদপুরের বাঘাবাড়ী নৌ-বন্দরের পশ্চিম পার্শ্বের রাউতারা গ্রামে দেশের একমাত...

নোবেল গ্রেফতার

বিনোদন

নোবেল গ্রেফতার

২০ মে মঙ্গলবার ডিএমপির মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ধান কাটছিলাম, স্যার জানান আমি এ প্লাস পেয়েছি

শিক্ষাঙ্গন

ধান কাটছিলাম, স্যার জানান আমি এ প্লাস পেয়েছি

আমি জানি না আজ (গতকাল) রেজাল্ট হয়েছে। বাবার সাথে অন্যের জমিতে দিন মজুরের কাজ করতে গিয়ে দুপুরে হেড স্যারের ফোনে জানতে পার...

লা লিগায় শুরু হয়েছে দলীয় অনুশীলন

খেলাধুলা

লা লিগায় শুরু হয়েছে দলীয় অনুশীলন

গ্রুপ অনুশীলন শুরু হয়ে গেছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো দলগুলোর। সরকারের স্বাস্থ্যবিধির সাথে ক্লাবগুলো একমত হতে না পা...