শাহজাদপুর সংবাদ ডট কমঃ ভারতের কোনো বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা ২০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঠাঁই পায়নি। শুধু তাই নয়, এ তালিকায় ভারতের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) অবস্থান আরো ১০ ধাপ নেমে ২২২-এ এসে দাঁড়িয়েছে। গত বছর এ তালিকায় আইআইটি’র অবস্থান ছিল ২১২তে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি) এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এ তালিকার শীর্ষে আসন করে নিয়েছে। ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং’ নামের এ তালিকার তিন নম্বরে রয়েছে ব্রিটেনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়।
এ ছাড়া, তালিকায় এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান করে নিয়েছে হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এরপর তালিকায় ঠাঁই পেয়েছে চীন, জাপান এবং কোরিয়ার কয়েকটি বিশ্ববিদ্যালয়।
সম্পর্কিত সংবাদ
বিনোদন
ভেঙে ফেলা হচ্ছে অভিসার সিনেমা হল
বেশ কয়েকবছর থেকে বাংলা চলচ্চিত্র শিল্পের মন্দাবস্থা বিরাজ করছে। দেশে টিকে থাকা সিনেমা হলগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। এমন অ...
রাজনীতি
শেখ মুজিব ‘বঙ্গবন্ধু’ নয়, ‘পাকবন্ধু’ : তারেক রহমান
চলমান বিতর্কের জেরে এবার তাকে সিনেমার গান থেকেও বাদ দেয়া হলো কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে। অনন্য মামুন পরিচালিত ‘অমান...
বিনোদন
মিথিলার প্রথম ছবির তালিকা থেকে বাদ ‘বেয়াদব’ নোবেল

