সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল দিয়ে অবাধে চলছে মাছ শিকার। নদী-খাল-বিলে এসব ফাঁদ পেতে ব্যাপক হারে ছোট মাছ শিকার করছে জেলেরা। উপজেলার সর্বত্র নতুন ফাদ চায়না দুয়ারি বিভিন্ন জলাশয়ে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ ব্যাপারে জোরালো কোনো ভূমিকা নেই বলে স্থানীয়দের অভিযোগ। উপজেলার বিভিন্ন হাট বাজারে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের পোনা বিক্রি হচ্ছে; যেগুলো ‘চায়না দুয়ারি’ দিয়ে ধরা বলে স্থানীয়দের দাবি।
সরজমিনে শুক্রবার বিকালে গিয়ে দেখা যায়, উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কালাই বিলে অবাধে চলছে চায়না দুয়ারি দিয়ে মাছ শিকার। প্রায় কয়েটি নৌকা বোঝাই দেখা মেলে চায়না দুয়ারি জালের। এক এক ফেলা হচ্ছে বিলে মাছ ধরার জন্য।
বিষয়টি নিয়ে ঐ স্থান থেকেই উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানি নিয়োগীকে মুঠোফোনে জানালে তিনি প্রতিবেদককে জানান, শাহজাদপুর থানার ডিএসবি যিনি আছেন তিনিও তাকে আজ বিষয়টি জানিয়েছেন কিন্তু এখন হচ্ছে হঠাৎ করেতো আমাদের অভিযানে যাওয়া সম্ভব হয় না। আমি জানলাম আমি কয়েকদিনের মধ্যে অভিযান করবেন বলে তিনি প্রতিবেদককে জানান।
বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনকে অবগত করলে তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান প্রতিবেদককে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
শাহজাদপুর
শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!
এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...
জীবনজাপন
স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!
শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব
সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...
শাহজাদপুর
শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...
