স্থানীয় প্রতিনিধিঃ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি আব্দুল হাই শাহজাদপুর আদালত পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি দিনভর শাহজাদপুর আদালতের বিভিন্ন বিচারী কার্যক্রম প্রসিকিউশন আদালত অঙ্গন বিভিন্ন দপ্তর ও কয়েদ খানা পরিদর্শন করেন। এ ছাড়া বিচার প্রার্থীদের সাথে কথা বলে আদালত সম্পর্কে খোঁজ খবর নেন। তিনি এখানকার বিচার ব্যবস্থা ও আদালতের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময়ে বিচার প্রার্থীরা তাঁর কাছে শাহজাদপুরে যুগ্ন জেলা জজ স্থাপনের জোর দাবী জানান। পরে শাহজাদপুর বার কার্যালয়ে জেলা ও স্থানীয় এ্যাডভোকেট, বিচারক ও সুধীমহলের সাথে মতবিনিময় সভা করেন। এতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বার সমিতির সভাপতি এ্যাডভোকেট নুরুল আমীন। বক্তব্য রাখেন জেলা দায়রা জজ আব্দুস সালেক,এ্যাডভোকেট আনোয়ার হোসেন, এ্যাডভোকেট আব্দুল হামিদ লাভলু প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি আব্দুল হাই বলেন শাহজাদপুরে যুগ্ম জেলা জজ স্থাপনের দাবী সঠিক ও ন্যায় সঙ্গত। এখানে বিভিন্ন জেলা জজ আদালত স্থাপিত হলে বিচার প্রার্থীরা দ্রুত সময়ে ও অল্প খরচে সঠিক ও ন্যায় বিচার পাবেন বলে আমি আশা করি। তাই শাহজাদপুরে যাতে দ্রুত সময়ের মধ্যে যুগ্ম জেলা জজ স্থাপিত হয় সে জন্য আমি সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের কাছে জোর সুপারিশ করবো। তার এ ঘোষাণয় উপস্থিত দর্শক করোতালি দিয়ে উল্লাস প্রকাশ করে। সবশেষে তিনি রবীন্দ্র কাচারী বাড়ী ও শাহ মখদুম এর মাজার পরিদর্শন করেন।
সম্পর্কিত সংবাদ
আন্তর্জাতিক
বিয়ে উৎসাহিত করতে ইসলামিক ডেটিং অ্যাপ হামদান
ইরান নতুন একটি ডেটিং অ্যাপ চালু করেছে, যার মাধ্যমে এই ইসলামিক প্রজাতন্ত্রে নারী পুরুষ বিয়ে করার জন্য পরস্পরের সাথে পরিচ...
শাহজাদপুরে বিপুল পরিমান চেলাই মদ ও বিয়ার উদ্ধার করেছে র্যাব
শাহজাদপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জ র্যাব ১২ শাহজাদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমান বিয়ার ও ম...
শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় চালুর দাবীতে মানববন্ধন
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে এবং ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন অমান্য করে ভাটা প... আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ... শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
শাহজাদপুর
শাহজাদপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
