বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

শাহজাদপুর সংবাদ ডটকমঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সুইডেন বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করতে আগ্রহী। দীর্ঘদিন ধরে সুইডেনের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানি হচ্ছে। বিগত পাঁচবছরে সুইডেনে বাংলাদেশের রপ্তানি প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। 

সামনের দিনগুলোতে এ রপ্তানির পরিমাণ আরো বৃদ্ধি পাবে। বাংলাদেশ সুইডেনের বিনিয়োগ বৃদ্ধির আগ্রহকে স্বাগত জানায়। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকার সবধরনের সহযোগিতা প্রদান করবে।আজ বাংলাদেশ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যানিলি লিনডাল কেনি (Anneli Kenny) এর সাথে মতবিনিময়কালে একথা বলেন।

তিনি বলেন, ২০০৯-১০ অর্থবছরে সুইডেনে বাংলাদেশের রপ্তানি ছিল ২৩৩ দশমিক ৪৮ মিলিয়ন মার্কিন ডলার, গত ২০১৩-১৪ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৪২১ দশমিক ৭৪ মিলিয়ন মার্কিন ডলার। সুইডেন সরকার বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে কারিগরি সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে। 

আলাপ আলোচনার মাধ্যমে পারস্পরিক বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি রাষ্ট্রদূতকে জানান।তোফায়েল আহমেদ বলেন, সুইডেন বাংলাদেশ থেকে অন্যান্য পণ্যের মধ্যে তৈরি পোশাক, লেদার সামগ্রী, সিরামিক, মাছ, ফুটওয়্যার এবং ক্যাপ আমদানি করে থাকে। বাংলাদেশের তৈরি পণ্যের চাহিদা সুইডেনে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 

বাংলাদেশ দু’দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি করে রপ্তানি বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করবে।

সম্পর্কিত সংবাদ

বিয়ে উৎসাহিত করতে ইসলামিক ডেটিং অ্যাপ হামদান

আন্তর্জাতিক

বিয়ে উৎসাহিত করতে ইসলামিক ডেটিং অ্যাপ হামদান

ইরান নতুন একটি ডেটিং অ্যাপ চালু করেছে, যার মাধ্যমে এই ইসলামিক প্রজাতন্ত্রে নারী পুরুষ বিয়ে করার জন্য পরস্পরের সাথে পরিচ...

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় চালুর দাবীতে মানববন্ধন

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় চালুর দাবীতে মানববন্ধন

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

সলঙ্গায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সলঙ্গায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

সিরাজগঞ্জের সলঙ্গায় গলায় দড়ি দিয়ে বন্যা পারভীন (১৭) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। বন্যা পারভীন সিরাজগঞ্জ জেলার স...