শনিবার, ১১ এপ্রিল ২০২৬
যখন খুব অসুস্থতা বোধ করি তখন চেষ্টা করি কাজের মাঝে নিজেকে ডুবিয়ে রাখতে। ভুলে যেতে চাই শরীরের ভিতরে থাকা,নানা রোগ ও মানসিক যত অবসাদ,বেদনা ও যন্ত্রণাকে। নিকটজন,বন্ধু বান্ধব ও সহযোদ্ধারা জানে, আমি ৬৯ বছর বয়সেও খুবই তরিত কর্মা মানুষ। আসলে কিন্তু তা সঠিক নয়।এসবকিছু কর্মকান্ডের মাঝেই নিজেকে লুকিয়ে রাখার প্রেচেষ্টা মাত্র। যে কোন সময় বাঁজতে পারে আমার বিদায় ঘন্টা। আমার হাতে এখনও অনেক কাজ। আমি মনে করি হয়তোবা মুক্তিযুদ্ধ ছিল আমার জীবনের জন্য একটা অভিষাপ। সেই অভিষাপ থেকে নিজেকে দায়মুক্ত করার অভিপ্রায় থেকেই গণমানুষের জন্য নানাভাবে কথা বলার চেষ্টা করি। কেউ বিরক্ত হন, কেউ বিবেক তাড়িত হন। ঘুরে ফিরে সকল কথার মাঝে থাকে জনগণের কাছে দায়মুক্তি চাওয়া। তাদের পরিস্কার করে বোঝাতে চাই,আমরা মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করে অপরাধ করিনি। প্রকৃত অর্থে স্বাধীনতা পরবর্তী স্বাধীনতার প্রত্যাশিত সুফল না পাওয়া,নাগরীক অধিকার বঞ্চিত বোধগত কারনেই দেশের বঞ্চিত নাগরীদের যত ক্ষোভ মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের ওপর। মুক্তিযুদ্ধটা কি শুধু পতাকা দলানোর জন্য যুদ্ধ ছিল? নাকি এর মাঝে জনগণের চাওয়া পাওয়ার শর্ত ছিল? প্রকৃত অর্থে স্বাধীন দেশের ৪৯ বছর পরেও আমরা মুক্তিযোদ্ধারা এ সম্পর্কীত কোন স্পষ্ট ধারনা নাগরীক সাধারনের কাছে পৌঁছাতে পারিনি। বৃটিশ পাকিস্তান পর্বের মত সেবার নামে শাসনে, শোষণ বঞ্চনা, আইনের সেই কালা কানুনগুলো আজও এ স্বাধীন রাষ্ট্রে বিদ্যমান। এটি পরাধীনতার শৃঙ্খল নাগরীক অধিকার হরনের শাসনতন্ত্রের লম্বা আইনী রশি। এ রশি সংস্কার করার মাঝেই রয়েছে মুক্তির সন্ধান। আমরা আমাদের সকল কার্যক্রমের মাঝে এ ব্যর্থতার দায়ভার যে মুক্তিযোদ্ধাদের নয় সেটি আমরা বোঝাতে চাই। মুক্তিযোদ্ধারা জনতার মুখপাত্র। দেশের অতন্দ্র প্রহরী। নাগরিক সাধারনের জীবন মান রক্ষার প্রকৃত সরূপ। মুক্তিযুদ্ধ জন্ম জন্মান্তর চলছে। এটি যে জাতি বুঝে,স্বচেতন ভাবে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্র শাসকদের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে প্রতিবাদী হতে পারে, সঠিক রাজনৈতিক দর্শণে জীবন দিতেও কুন্ঠিত হয়না, কেবলমাত্র সে জাতি প্রকৃত মুক্তির পথে ধাবিত হতে পারে। জয় বাংলা। আমি ভালো নেই। সবার দোয়া প্রত্যাশী। মুক্তিযোদ্ধা আবুল বাশার প্রধান সম্পাদক, শাহজাদপুর সংবাদ ডটকম তারিখ- ৩০ মে, ২০২০ খৃষ্টাব্দ।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘ইমিউনিটি পিঠা’

জীবনজাপন

করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘ইমিউনিটি পিঠা’

করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় এখন পর্যন্ত কোন ওষুধ বা টিকা আবিষ্কার হয়নি। তবে এর আক্রমন থেকে বাঁচতে যে পদ্ধতিটি...

গোবরে পদ্মফুল-০২ : গোবর থেকে বায়োগ্যাস প্লান্টে উৎপাদিত বায়োগ্যাসে চলছে বিদ্যুৎ উৎপাদন,রান্নার কাজ

জাতীয়

গোবরে পদ্মফুল-০২ : গোবর থেকে বায়োগ্যাস প্লান্টে উৎপাদিত বায়োগ্যাসে চলছে বিদ্যুৎ উৎপাদন,রান্নার কাজ

শামছুর রহমান শিশির : দেশের দুগ্ধসমৃদ্ধ জনপদ শাহজাদপুরের বাঘাবাড়ী নৌ-বন্দরের পশ্চিম পার্শ্বের রাউতারা গ্রামে দেশের একমাত...

নোবেল গ্রেফতার

বিনোদন

নোবেল গ্রেফতার

২০ মে মঙ্গলবার ডিএমপির মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ধান কাটছিলাম, স্যার জানান আমি এ প্লাস পেয়েছি

শিক্ষাঙ্গন

ধান কাটছিলাম, স্যার জানান আমি এ প্লাস পেয়েছি

আমি জানি না আজ (গতকাল) রেজাল্ট হয়েছে। বাবার সাথে অন্যের জমিতে দিন মজুরের কাজ করতে গিয়ে দুপুরে হেড স্যারের ফোনে জানতে পার...

লা লিগায় শুরু হয়েছে দলীয় অনুশীলন

খেলাধুলা

লা লিগায় শুরু হয়েছে দলীয় অনুশীলন

গ্রুপ অনুশীলন শুরু হয়ে গেছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো দলগুলোর। সরকারের স্বাস্থ্যবিধির সাথে ক্লাবগুলো একমত হতে না পা...