বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে কোপা আমেরিকার ফাইনাল নিয়ে উভয় দলের সমর্থকরা উন্মাদনার খবর সুদূর ফ্রান্সের সংবাদমাধ্যমে জায়গা করে নিয়েছে। বার্তা সংস্থা এএফপি’র বরাতে ফ্রান্স টুয়েন্টিফোর প্রকাশিত খবরের শিরোনাম হলো, ব্রাজিল-আর্জেন্টিনার কোপা সংঘর্ষের জন্য সতর্ক বাংলাদেশ।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে একটি জেলায় রবিবারের কোপা আমেরিকায় ব্রাজিল ও আর্জেন্টিনার ফাইনালকে ঘিরে জমায়েত নিষিদ্ধ করেছে পুলিশ।
বৃহস্পতিবার পুলিশ জানায়, পেরুকে হারিয়ে ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে লিওনেল মেসির আর্জেন্টিনার খেলা নিশ্চিত হওয়ার পর লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তির দল দুটির সমর্থকদের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা চরমে পৌঁছেছে।
ঢাকা থেকে ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ প্রধান মোহাম্মদ আমরানুল ইসলাম এএফপিকে বলেন, কোন দল বেশি ভালো ফুটবল খেলে তা নিয়ে দুই ছেলের তর্ক দুটি দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের রূপ নেয়।
আমরানুল ইসলাম জানান, ১৫ হাজারের বেশি কিলোমিটার দূরে রিও ডি জেনেইরোতে রবিবারের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোপা আমেরিকার ফাইনাল পুলিশ সতর্ক। তিনি বলেন, আমরা গ্রামবাসীকে বলেছি তারা বড় পর্দায় ম্যাচটি দেখতে পারবে না। আমরা গ্রামে গ্রামে গিয়েছি এবং বলেছি ফাইনালের সময় তারা কোনও জমায়েত করতে পারবে না।
বাংলাদেশের প্রধান খেলা ক্রিকেট হলেও দেশটির ১৬ কোটির বেশি জনগণ বিশ্বকাপ ও কোপা আমেরিকার সময় ফুটবল নিয়ে উন্মাদনায় মেতে ওঠে। ব্রাজিল ও আর্জেন্টিনার লাখো সমর্থক নিজেদের বাড়িতে পছন্দের দলের পতাকা উড়ায় এবং রাস্তায় দলের টিশার্ট পরে মিছিল করে। বিভিন্ন বিরোধও দেখা দেয় নিয়মিত।
২০১৮ সালের ফুটবল বিশ্বকাপের সময় ১২ বছরের এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় সড়কে একটি বিদ্যুতের খুঁটিতে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে। আরেকটি শহরে দুই দলের মিছিলে সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি ও তার ছেলে গুরুতর আহত হয়েছিলেন।
সম্পর্কিত সংবাদ
ধর্ম
শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন
শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...
শাহজাদপুর
শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু
সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।
শাহজাদপুর
শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
শাহজাদপুর
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...
ধর্ম
রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন
আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...
