ডুম্বুর ও গজলডোবা বাঁধ পূর্বঘোষণা ছাড়াই উদ্দেশ্য প্রণোদিতভাবে খুলে দেয়ায় ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। এ অবস্থায় বন্যা দুর্গত জনগণের পাশে দাঁড়াতে তাদের জন্য ‘গণত্রাণ’ সংগ্রহ করছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার ও শুক্রবার মিলিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরের বিভিন্ন এলাকায় দুদিন ধরে গণত্রাণ সংগ্রহ করেছে শিক্ষার্থীরা। শুক্রবার রাত পর্যন্ত সর্বশেষ হিসাব অনুযায়ী নগদ এক লাখ ৫৮ হাজার ৪০১ টাকা সংগ্রহ করেছে।
জানা যায়, সিরাজগঞ্জের শাহজাদপুরের দ্বারিয়াপুর বাজার, মনিরামপুর বাজার, পাবনার বেড়া বাজারসহ স্থানীয় বিভিন্ন এলাকায় সাধারণ শিক্ষার্থীরা গিয়ে গিয়ে গণত্রাণ সংগ্রহ করেছে। এছাড়াও স্থানীয় বিভিন্ন মসজিদে বাদ জুমা গণত্রাণ সংগ্রহ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
ত্রাণসংগ্রহকারী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বলেন, ‘শাহজাদপুর ও আশেপাশের বিভিন্ন এলাকায় আমরা ত্রাণ সংগ্রহ করছি। বিভিন্ন বয়সী স্থানীয় জনগণও বন্যাকবলিতদের পাশে দাঁড়াতে তাদের সামর্থ্যমত সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন। আজ জুমার পর মুসল্লীরাও সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন।’
ত্রাণসংগ্রহে বিভিন্ন এলাকায় কাজ করছেন আশেক, বায়েজিদ, রায়হান, মেহেরাব, তাইবুর, লিমন, সাকিব, রিফা, রিফাতসহ বিভিন্ন বিভাগের আরও অনেক শিক্ষার্থী। তারা বলেন, ‘এই মুহূর্তে আমরা গণত্রাণ সংগ্রহ করছি। সংগ্রহ শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফেনী-নোয়াখালী-কুমিল্লাস্থ শিক্ষার্থীদের সহায়তায় বন্যাকবলিতদের নিকট ত্রাণ পৌঁছে দিব আমরা। এখন সবাইকে আহ্বান করছি, বন্যায় উদ্বাস্তু ও ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসুন।’
সম্পর্কিত সংবাদ
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
শাহজাদপুর
শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...
শাহজাদপুর
শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু
সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।
শাহজাদপুর
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...
ধর্ম
রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন
আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...
ধর্ম
বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে
‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)
