উজান থেকে পাহাড়ি ঢল ও ভারি বর্ষণ যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার চরাঞ্চলের ২৪টি ইউনিয়ন বন্যাকবলিত হয়ে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। এর মধ্যে সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের ২৫টি গ্রামই বন্যায় নিমজ্জিত হয়ে মানুষগুলো দুর্বিষহ অবস্থায় পড়েছে। অপরদিকে, পানি বাড়ার সাথে সাথে চৌহালীর এনায়েতপুরে ভাঙন শুরু হয়েছে। জেলা প্রশাসন জানায়, জেলার ৮৩টি ইউনিয়নের মধ্যে ২৪টি ইউনিয়ন মধ্য যমুনায় চরাঞ্চলে অবস্থিত। এসব অঞ্চল বন্যাকবলিত হয়ে পড়েছে। ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। চরাঞ্চলের রাস্তাঘাট তলিয়ে গেছে। বসতবাড়ি ও বাড়ির চারপাশে পানি ওঠায় মানুষ চরম দুর্ভোগে পড়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট। বেশির ভাগ স্কুলে পানি ওঠায় ছাত্রছাত্রীদের পড়াশোনা ব্যাঘাত ঘটছে। বৃষ্টিতে ভিজে নৌকাযোগে ছাত্রছাত্রীরা এক পাড়া থেকে অন্য পাড়ায় যাচ্ছে। সয়াশেখা স্কুলের পঞ্চম শ্রেণির সুমন বলে, ‘বড় কয়ড়া থেকে সয়াশেখা নৌকাযোগে স্কুলে আসতে হয়েছে। অনেক সময় বৃষ্টি নামলে বই খাতা ভিজে যায়। তারপরও কষ্ট করে স্কুল এসেছি।’ পানি বাড়ার সাথে সাথে চৌহালীর উপজেলার এনায়েতপুরে নদীর তীরবর্তী বামন গ্রামে ভাঙন শুরু হয়েছে। গত কয়েকদিনের প্রায় শতাধিক বসতভিটা নদীতে বিলীন হয়ে গেছে। কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুস সালাম জানান, ৭ নং ওয়ার্ডে বর্নি, বড় কয়ড়া ও ছোট কয়ড়া তিনটি গ্রামই বন্যাকবলিত হয়ে পড়েছে। এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাতায়াত অসাধ্য হয়ে পড়েছে। দরিদ্র এসব মানুষের নৌকায় নেই। এ অবস্থায় মানুষগুলো দুর্বিসহভাবে জীবনযাপন করছে। কাওয়াকোলা ইউপি চেয়ারম্যান টিএম শাহাদত হোসেন, ইউনিয়নের প্রতিটি গ্রামই বন্যায় নিমজ্জিত হয়ে পড়েছে। নৌকা ছাড়া কেউ ঘর হতে বের হতে পারে না। সব রাস্তাঘাট-ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। কৃষকরা চরম ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। দিনমজুর মানুষগুলোর মধ্যে চরম দুরবস্থার সৃষ্টি হয়েছে। এখনো সরকারি সহায়তা পাওয়া যায়নি। উপজেলা পরিষদের নির্দেশনা অনুযায়ী তালিকা তৈরির কাজ চলছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহজাহান আলী জানান, বৃহস্পতিবার সকাল থেকে কাওয়াকোলা ইউনিয়ন পরিদর্শন করা হয়েছে। এতে এ ইউপির ৮০ ভাগ মানুষ পানিবন্দি রয়েছে। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ইউপি চেয়ারম্যানকে তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা জমা দেওয়ার পরই সরকারি সহায়তা দেওয়া হবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান ইমাম জানান, গত ১২ ঘণ্টায় ৫ সেন্টিমিটার #ntv
সম্পর্কিত সংবাদ
জীবনজাপন
শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
আল-আমিন হোসেন: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী ভাঙ্গণ কবলিত ও বন্যাদূর্গত কৈজুরি ইউনিয়নের প্রায় ৬’শ দুস্থ ব...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা
দীর্ঘ ৫ বছর পর ৪ জুলাই বুধবার সিরাজগঞ্জ সিআইডি পুলিশ এ চাঞ্চল্যকর হত্যা রহস্য উন্মোচন করেছে। নিহত বেকারি দোকান কর্মচারি...
শাহজাদপুর
এনায়েতপুরে ১০ বছরেও সংস্কার হয়নি সড়কের
আসাদুর রহমান, এনায়েতপুর প্রতিনিধি : এনায়েতপুর থানার আওতাধীন খুকনি ইউনিয়নের এনায়েতপুর-শাহজাদপুর সংযোগ সড়কের খুকনি থেকে কা...
এনায়েতপুর
এনায়েতপুরে মুদি দোকানে ভয়াবহ অগ্নিকান্ড, ৩০ লাখ টাকার ক্ষতি
সিরাজগঞ্জের এনায়েতপুরের এনায়েতপুর থানা মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে কোন হতাহতর ঘটনা না হলেও ক্ষতি...
অর্থ-বাণিজ্য
ওকলা টেস্টে দ্রুততম নেটওয়ার্কের স্বীকৃতি পেল বাংলালিংক
ইন্টারনেটের গতি পরীক্ষা ও বিশ্লেষণে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘ওকলা’ পরিচালিত নিরীক্ষায় চলতি বছরের প্রথম ও দ্বিতীয়...
