বন্যপ্রাণী দেখলেই পিটিয়ে মারেন সাতক্ষীরার মো. সাইফুল ইসলাম। দীর্ঘদিন ধরেই এই নির্মম কাজটি করে আসছেন তিনি। এলাকার লোকজন নানা সময়ে নিষেধ করলেও কথা শোনেন না।
দীর্ঘদিন ধরে এমন পৈশাচিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়া সাইফুল অবশেষে আটক হয়েছেন। আজ শুক্রবার তাঁকে আটক করে সাতক্ষীরার কালীগঞ্জ থানা–পুলিশ। মো. সাইফুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ থানার মথুরেশপুর ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামের বাসিন্দা।
বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইংয়ের এআইজি মো. সোহেল রানা জানান, সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী হত্যা করে আসছেন। গত ২৬ জুলাই একটি বনবিড়ালকে পিটিয়ে হত্যার ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। একজন সচেতন নাগরিক এ বিষয়ে পুলিশকে অবহিত করে একটি বার্তায় লেখেন, এলাকার মানুষজন তাঁকে বিভিন্ন সময় নিষেধ করলেও তিনি কারও কথাই শোনেন না। ধারাবাহিকভাবে পৈশাচিকভাবে পিটিয়ে বন্যপ্রাণী হত্যা করছেন সাইফুল।সোহেল রানা আরও জানান, অভিযোগ পাওয়ার পর সাতক্ষীরার কালীগঞ্জ থানার ওসি মো. গোলাম মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু বন্যপ্রাণী হত্যার ঘটনা পুলিশকে জানানো হয়েছে এবং পুলিশ তাঁকে আটক করতে পারে এমন খবর পেয়ে সাইফুল সেদিনই এলাকা ছেড়ে পালিয়ে যান। এরপর কয়েক দিন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে আজ তাঁকে আটক করে পুলিশ।
নির্বিচারে বন্যপ্রাণী হত্যা করার কারণে তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক
ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর... সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ... রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি) ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
শাহজাদপুর
এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ
রাজনীতি
শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ
