রবিবার, ২২ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) আসনের এমপি কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস যেন কখনই বিকৃত ইতিহাস না হয়, মুক্তিযুদ্ধের ইতিহাস যেন চিরদিন সত্য থাকে উজ্জ্বল থাকে, যে সত্যকে প্রজ্জ্বলিত করেছিলেন আমাদের বঙ্গবন্ধু! বঙ্গবন্ধুর স্বাধীনতা যুদ্ধের মূল উদ্দেশ্যই ছিল বাঙালি জাতির আত্মমর্যাদার বাংলা ভাষার সার্বভৌমত্বের স্বীকৃতি বাংলার সাংস্কৃতির উদ্বোধনের সংগ্রাম। সেই মুক্তিযুদ্ধের সত্য ইতিহাসকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব বীর মুক্তিযোদ্ধাদের।’ রবিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় শাহজাদপুর পৌর এলাকার শক্তিপুরস্থ স্থানীয় এমপি’র বাসভবন নূরজাহানে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত ইফতার মাহফিলে ইফতারপূর্ব আলোচনায় উপরোক্ত কথাগুলো বলেন প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি।

উক্ত ইফতার মাহফিলে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফোকলোরবিদ বাংলা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রয়াত ড. মযহারুল ইসলাম ও তার সহধর্মিণী নূরজাহান মযহারের আত্মার মাগফেরাত কামনা করে ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং ড. মযহারুল ইসলামের সুযোগ্য কন্যা স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা’র দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বিসিক জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ নূরুল ইসলাম।

উক্ত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে শাহজাদপুর উপজেলা  পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার সম্পাদক মুস্তাক আহমেদ, কেন্দ্রীয় তাঁতী নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হায়দার আলী, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু, প্রেস ক্লাব,শাহজাদপুরের সভাপতি আতাউর রহমান পিন্টু, ইউএনও শাহ মোঃ শামসুজ্জোহা, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, ওসি শাহিদ মাহমুদ খান, মণিরুল গণি চৌধুরী শুভ্র, ফারুক হাসান কাহারসহ শাহজাদপুরের সকল বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মীসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। 

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

শাহজাদপুর

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাতীয়

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

জুতা পরে কমলমতি শিশুদের ক্লাসে ঢুকতে দেয় না প্রধান শিক্ষক

শিক্ষাঙ্গন

জুতা পরে কমলমতি শিশুদের ক্লাসে ঢুকতে দেয় না প্রধান শিক্ষক

বিদ্যালয়ের কমলমতি শিশুদের জুতা পায়ে দিয়ে শ্রেণি কক্ষে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ল...

রূপ সম্পদ ঐতিহ্য হারাতে বসেছে চলনবিল

জাতীয়

রূপ সম্পদ ঐতিহ্য হারাতে বসেছে চলনবিল

যথাযথ উদ্যোগ আর সংরক্ষণের অভাবে দেশের বৃহত্তম চলনবিল কালক্রমে তার নিজস্ব রূপ, সম্পদ, ঐতিহ্য সব কিছুই হারাতে বসেছে!

শাহজাদপুরে ৯শ পিছ ইয়াবা ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুর

শাহজাদপুরে ৯শ পিছ ইয়াবা ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুরে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯০০ পিচ ইয়াবা ও নগদ এক লক্ষ দশ হাজার টাকাসহ চঞ্চল ব্যাপারী (২১) নামের...

বিধিনিষেধ না মানায় শাহজাদপুরে ১৬ জনকে জরিমানা

শাহজাদপুর

বিধিনিষেধ না মানায় শাহজাদপুরে ১৬ জনকে জরিমানা

লকডাউন কার্যকর করতে বুধবার শাহজাদপুর ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়। কিন্ত সরকারি বিধি...