মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

আড্ডা দেওয়ার জন্য বাঁশের মাচা তৈরি করেছিলেন যুবলীগের এক নেতা। পরে সেটির নাম দেন ‘বঙ্গবন্ধু মাচাং’। আয়োজন করে ফিতা কেটে উদ্বোধনও করেন। সেই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে সংগঠন বিষয়টি ভালোভাবে নেয়নি। আজ তাঁকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

ঘটনাস্থল বগুড়া সদরের গোকুল ইউনিয়ন। বহিষ্কৃত ওই যুবলীগ নেতার নাম আনিছার রহমান খলিল। তিনি বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

তাঁকে বহিষ্কারের বিষয়টি আজ সোমবার রাতে নিশ্চিত করেছেন বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।

গতকাল রোববার বিকেলে লাল ফিতা কেটে ‘বঙ্গবন্ধু মাচাং’ উদ্বোধন করেন খলিল। গোকুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামও সেসময় উপস্থিত ছিলেন। আজ ‘বঙ্গবন্ধু মাচাং’ উদ্বোধনের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক আলোচনা–সমালোচনা শুরু হয়। পরে তাঁকে বহিষ্কার করা হয়।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, শৃঙ্খলা ভঙ্গের দায়ে আনিছার রহমান খলিলের দলের প্রাথমিক সদস্য পদ বাতিল করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে গণধর্ষণের পর ১ কিশোরিকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে গণধর্ষণের পর ১ কিশোরিকে হত্যার অভিযোগ

বিশেষ প্রতিবেদক : গতকাল মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের যুগনীদহ মধ্যপাড়া মহল্লায় পাষন্ড...