রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস ঠেকাতে এবার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আর এ জন্য পরীক্ষার দিন সকালে সব আইএসপি ও মোবাইল ফোন অপারেটরকে এক ঘণ্টা করে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছে তারা। রোববার মোবাইল অপারেটরগুলোকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস ঠেকাতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। এ আদেশের ফলে আগামীকাল সোমবার সকাল ৮ টা থেকে বেলা ১০:৩০ মিনিট পর্যন্ত সারাদেশে ইন্টারনেটের গতি কম থাকবে। নিম্নে সময় ও তারিখ উল্লেখ করা হলোঃ ১১/০২/২০১৮ (২২:০০ থেকে ২২.৩০ ঘণ্টার ঘন্টা) (টেস্ট এবং ট্রায়ালরে জন্য) ১২/০২/২০১৮ (০৮:০০ থেকে ১০:৩০ ঘন্টা) ১৩/০২/২০১৮ (০৮:০০ থেকে ১০:৩০ ঘন্টা) ১৫/০২/২০১৮ (০৮:০০ থেকে ১০:৩০ ঘন্টা) ১৭/০২/২০১৮ (০৮:০০ থেকে ১০:৩০ ঘন্টা) ১৮/০২/২০১৮ (০৮:০০ থেকে ১০:৩০ ঘন্টা এবং ১২:০০ থেকে ১৪:৩০ ঘন্টা) ১৯/০২/২০১৮ (০৮:০০ থেকে ১০:৩০ ঘন্টা) ২০/০২/২০১৮ (০৮:০০ থেকে ১০:৩০ ঘন্টা) ২২/০২/২০১৮ (০৮:০০ থেকে ১০:৩০ ঘন্টা) ২৪/০২/২০১৮ (০৮:০০ থেকে ১০:৩০ ঘন্টা) গত ১ ফেব্রুয়ারি থেকে সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এতে ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া প্রশ্ন ছড়িয়ে পড়ছে আর শিক্ষার্থীরা খুব সহজেই তা মোবাইলের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। এই পর্যন্ত অনুষ্ঠিত বাংলা (প্রথম ও দ্বিতীয় পত্র), ইংরেজি (প্রথম ও দ্বিতীয় পত্র) এবং ধর্ম বিষয়ের পর শনিবার (১০ ফেব্রুয়ারি) গণিত পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হয়। এদিকে এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার সন্দেহে গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সম্পর্কিত সংবাদ

ভেঙে ফেলা হচ্ছে অভিসার সিনেমা হল

বিনোদন

ভেঙে ফেলা হচ্ছে অভিসার সিনেমা হল

বেশ কয়েকবছর থেকে বাংলা চলচ্চিত্র শিল্পের মন্দাবস্থা বিরাজ করছে। দেশে টিকে থাকা সিনেমা হলগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। এমন অ...

শেখ মুজিব ‘বঙ্গবন্ধু’ নয়, ‘পাকবন্ধু’ : তারেক রহমান

রাজনীতি

শেখ মুজিব ‘বঙ্গবন্ধু’ নয়, ‘পাকবন্ধু’ : তারেক রহমান

 

উল্লাপাড়া সংবাদ