প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। এসময় তারা বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
এক প্রেস বিজ্ঞত্তিতে বৃহস্পতিবার(১৩জানুয়ারী) বিষয়টি নিশ্চিত করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর জনসংযোগ কর্মকর্তা, মোঃ শাহ্ আলী।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্য নিয়ে প্রতিষ্ঠিত সংস্কৃতি পরিমন্ডিত বিশেষায়িত বিশ্ববিদ্যালয়টির সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান কার্যক্রম সম্পর্কে অবহিত হতে চান।
এর পরিপ্রেক্ষিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. মোঃ শাহ্ আজম বিশ্ববিদ্যালয়ের অভিলক্ষ্য, সাম্প্রতিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয় তাঁকে অবগত করেন। বিশ্ববিদ্যালয়ের সেশনজট কাটিয়ে ওঠা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, অ্যাকাডেমিক উৎকর্ষবিধানসহ, শিক্ষাক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা পরিশ্রম করছে বলে ভাইস-চ্যান্সেলর জানান।
রবীন্দ্র বিশ্বিবদ্যালয়ের ইতিবাচক প্রচেষ্টা ও অগ্রগতির সংবাদে সন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আশা ব্যক্ত করেন যে, শিক্ষা ও সংস্কৃতি চর্চায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে অবদান রাখবে।
প্রধান বিচারপতি মনে করেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় আইনশিক্ষা কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই রবীন্দ্র বিশ্বিবদ্যালয়ে আইন অনুষদ চালু করা যায় কি না তা রবিবা’র ভাইস-চ্যান্সেলরকে ভেবে দেখতে অনুরোধ করেন। রবীন্দ্র বিশ্বিবদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এপ্রসঙ্গে প্রধান বিচারপতি সঙ্গে সহমত পোষণ করে। প্রধান বিচারপতি আইন অনুষদ চালু হলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার ইচ্ছা ব্যক্ত করেন।
প্রধান বিচারপতি ও রবীন্দ্র বিশ্বিবদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এর জন্মস্থান একই জেলায় হওয়ায় তাঁরা নানা বিষয়ে স্মৃতিচারণ করেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক
সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ... ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর... বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : গত মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে রং এর খেলা ও আনন্দ মিছিল হয়েছে।... সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
খেলাধুলা
শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল
জাতীয়
আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?
রাজনীতি
শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ
