প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার হিসেবে আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রোববার সকাল সাড়ে ৯ টার দিকে আখাউড়া চেকপোস্টের জিরো পয়েন্টে ত্রিপুরার শিল্প, বাণিজ্য ও পর্যটন বিভাগের পরিচালক তড়িৎ কান্তি চাকমা আনুষ্ঠানিকভাবে আনারসগুলো হস্তান্তর করেন ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রামের দ্বিতীয় সচিব উদত ঝার হাতে।
এ সময় আখাউড়া উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, ত্রিপুরার হার্টিকালচারের পরিচালক ড. ফনিভূষণ জমাতিয়া, আগরতলা সমন্বিত চেকপোস্টের ম্যানেজার দেবাষিস নন্দী, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর হাউজ হোল্ড ম্যানেজার কৌশিক চক্রবর্তী, আখাউড়া শুল্ক রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে চলতি মাসের ৫ তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে ৩০০ কেজি হাড়িভাঙ্গা আম উপহার দিয়েছিলেন।
ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রামের দ্বিতীয় সচিব উদত ঝা উপস্থিত সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও ভারত প্রতিবেশী দুই দেশের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। উপহার বিনিময়ে মাধ্যমে এই সম্পর্ক আরও দৃঢ় হলো।
পরে ৮০টি কার্টনে থাকা ৮০০ কেজি আনারাস নিয়ে একটি ছোট পিকআপ ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। আনারসগুলো ত্রিপুরার কুমারঘাট ও অম্পি এলাকা থেকে সংগ্রহ করা। গুণ-মান ও স্বাদের কারণে এই জাতের আনারস ভারতখ্যাত বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক
ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর... সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ... ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
রাজনীতি
শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ
শাহজাদপুর
এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ
