সোমবার, ২৩ মার্চ ২০২৬
পোরজনা ইউনিয়নের ৭নং ইউপি সদস্য আবুল হাশেম। ছবি- সংগৃহীত

দেশের জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর শাহজাদপুর সিনিয়র মৎস্য কর্মকর্তা(আতিঃদাঃ) মোঃ আতাউর রহমান বাদী হয়ে শাহজাদপুর থানায় অভিযোগ দায়ের করেছে। অপরদিকে শাহজাদপুর থানার এস.আই রবিউল করিম বাদী হয়ে ৩ বস্তা চাউল, ১ টি অটোভ্যান ও ১ টি মোটর সাইকেল জব্দের ঘটনায় একটি সাধারণ ডাইরী করেছেন বলে তিনি নিশ্চিত করেন। 

এবিষয়ে মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান বলেন, এলাকাবাসীর হাতে চাল আটকের পর পোরজনা ইউনিয়নের ৭নং ইউপি সদস্য আবুল হাশেমকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এব্যপারে থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

অপরদিকে, জেলেদের চাউল পাচারের ঘটনার জন্য ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু’র যোগসাজসে ইউপি সদস্য আবুল হাশেম ও চৌকিদার একরামকে দায়ী করেন এলাকাবাসী। অথচ অভিযোগে ইউপি চেয়ারম্যান বাবু ও চৌকিদার একরামের নাম বাদ দেওয়ায় ও ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য প্রশাসন উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ একালাবাসীর। তাই এতবড় ঘটনায় এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহন না করার প্রতিবাদে তারা গতমঙ্গলবার পোরজনা বাজারে বিক্ষোভ কর্মসুচি পালন করে।

জনতার হাতে ধরা খাওয়ার পরও চাল কালোবাজারে বিক্রির সব অভিযোগ অস্বীকার করেছে পোরজনা ইউনিয়নের ৭নং ইউপি সদস্য আবুল হাশেম।

এদিকে লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নজরুল ইসলাম মৃধা প্রতিবেদককে বলেন, মৎস্য কর্মকর্তার একটি লিখিত অভিযোগ পেয়েছি। এটি দুদকের সিডিউল ভূক্ত অপরাধ হওয়ায় এটি দুদকে তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। 

ইউনিয়ন পরিষদ চত্ত্বরে চাল ও মোটরসাইকেল ঘিরে রেখেছে এলাকাবাসী। ছবি- সংগৃহীত

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারী জেলেদের জন্য বরাদ্দকৃত মৎস্য কার্ডের চাউল কার্ডধারীদের মধ্যে বিতারন না করে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে কয়েক বারে ২৫ বস্তা চাউল অটোভ্যানে করে নিয়ে যাওয়ার পর আবারও অটোভ্যান ৩ বস্তা(আনুমানিক ১৮০ কেজি) চাউল নেওয়ার সময় এলাকাবাসীর সন্দেহ হলে পোরজনা ইউনিয়ন পরিষদের সামনের কয়েক জন জিঙ্গেসা করলে কোন উত্তর না দিয়ে ভ্যান, চাউল ও একটি মটরসাইকেল রেখে কৌশলে পালিয়ে যান হাশেম মেম্বার, অটোভ্যান চালক ও পরিষদের গ্রাম পুলিশ একরাম হোসেন। এ সময় উত্তেজিত জনতা মোটরসাইকেলটি ভাংচুর করে। খবর পেয়ে ঘটনা স্থলে থানা পুলিশ একটি একদল পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। এরপর ৩ বস্তা চাউল ১ টি অটোভ্যান ও ১ টি মোটর সাইকেল জব্দ করে নিয়ে যায় শাহজাদপুর থানা পুলিশ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...