আঃলীগ জামায়াতের মিছিল ॥ ভ্রাম্যমান আদালতে সাজা
শাহজাদপুর সংবাদ ডটকম, পাবনা প্রতিনিধিঃ জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল মামলার রায়কে ঘিরে পাবনায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। নাশকতা ঠেকাতে জেলায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। নাশকতার আশঙ্কায় মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলা বিভিন্ন উপজেলা থেকে জামায়াত-শিবিরের ২৫ কর্মী-সমর্থককে আটক করে পুলিশ। অপরদিকে রায় প্রত্যাখান করে বুধবার বিক্ষোভ মিছিল করে জেলা আওয়ামী লীগ ও আটঘরিয়া উপজেলা জামায়াত।
পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহাম্মেদ জানান, সাঈদীর আপিলের রায় ঘোষণার পর যেকোনো নাশকতা ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তা করার জন্য রাজশাহী ব্যাটালিয়নের ৫ প্লাটুন বিজিবি সদস্য পাবনায় মোতায়েন করা হয়েছে। বিজিবির পাশাপাশি র্যাব, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে।
এদিকে সাঈদীর রায় ঘিরে নাশকতা ঘটাতে পারে এমন আশঙ্কায় মঙ্গলবার রাত থেকে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২৫ কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ। এর মধ্যে সদর উপজেলায় ১৩ জন, সাঁথিয়া উপজেলায় ৫ জন, আমিনপুর থানায় ২ জন, সুজানগর উপজেলায় ২ জন, ঈশ্বরদী উপজেলায় ২ জন ও চাটমোহর উপজেলায় ১ জনকে আটক করা হয়। অপরদিকে রায় প্রত্যাখান করে বেলা সাড়ে ১২ টারদিকে বিক্ষোভ মিছিল বেড়করে জেলা আওয়ামী লীগ। পাবনা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলটি বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শহরের দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়। অপরদিকে বেলা ১২ টার দিকে পাবনার আটঘরিয়ায় রায়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বেড় করে জামায়াত শিবির। এমসয় পুলিশ অভিযান চালিয়ে মিছিল থেকে এক ইউনুছ আলী নামের এক জামায়াত কর্মীকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড দেয়।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
শাহজাদপুরে মিশন স্মৃতি সংসদ প্রীতি ফুটবল ম্যাচে ২-০ গোলে দ্বারিয়াপুর বিবাহিত একাদশের জয়লাভ
শামছুর রহমান শিশির, শাহজাদপুর : আজ শুক্রবার বিকেলে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে মিশন স্মৃতি সংসদের উদ্যোগে প্রীতি ফুটবল ম্...
রাজনীতি
বিএনপির গণজোয়ারে ভীতু ক্ষমতাসীনরা নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতন চালাচ্ছে- ড. এমএ মুহিত
শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জ -৬ (শাহজাদপুর) আসনে ধানের শীষের প্রার্থী প্রফেসর ড. এমএ মুহিত অভিযোগ করেছেন, ‘শাহজাদপুরে...
স্বাস্থ্য
সারাদেশে প্রতিবন্ধীদের জন্য এডজাষ্টেবল হুইল চেয়ার তৈরির প্রথম কারখানার উদ্বোধন শাহজাদপুরে
শামছুর রহমান শিশির/ এম এ হান্নান : গতকাল শুক্রবার বিকেলে চাইন্ড সাইট ফাউন্ডেশান (সিএসএফ) এর উদ্যোগে শাহজাদপুর পৌরসদরের খ...
শাহজাদপুর
কবিগুরুর ১৬১ তম জন্মজয়ন্তীতে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন কাল
২৫ শে বৈশাখ রবিবার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় পর...
শাহজাদপুর
সাংবাদিক নাদিম হত্যা: খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহজাদপুরে মানববন্ধন
জামালপুর জেলার বকসীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শ...
অর্থ-বাণিজ্য
শাহজাদপুরে দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে বিএনপি'র বিক্ষোভ সমাবেশ
বক্তারা অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবী জানান।
