বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
গতকাল রোববার সন্ধ্যায় পাবনার জিসিআই স্কুল মাঠ থেকে প্রতিপক্ষের দায়ের করা ষড়যন্ত্রমূলক রাজনৈতিক প্রতিহিংসার মামলায় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম সোহেলকে গ্রেফতার করা হয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আ.লীগ নেতা নজরুল ইসলাম সোহেলের নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছে দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসী। জানা গেছে, গত ২৮ জানুয়ারি সন্ধ্যায় পাবনার হাসপাতাল রোড শালগাড়ীয়া পিসিডি মোড়ে আওয়ামী লীগের নাজমুল, বকুল, ইছানূর ও লতিফের ওপর হামলা চালিয়ে আহত করার অভিযোগ এনে শালগাড়ীয়া মহল্লার শিবলী সাদিক বাদী হয়ে মোস্তাফিজুর রহমান সুইটকে প্রধান আসামি করে ৪৭ জন নামীয়সহ অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে। উক্ত মামলায় পাবনা জেলা আওয়ামী লীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ ও জেলা ছাত্রলীগের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীসহ বিএনপি-জামায়াত বিরোধী আন্দেলনের প্রতিবাদী ও বলিষ্ঠ কন্ঠস্বর স্থানীয় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম সোহেলকে আসামী করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গতকাল (রোববার) সন্ধ্যায় নজরুল ইসলাম সোহেলকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। এ খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীসহ জনমনে ক্ষোভের সঞ্চার হয় এবং তাদের পক্ষ থেকে অবিলম্বে গ্রেফতারকৃত আ.লীগ নেতা নজরুল ইসলাম সোহেলের নিঃশর্ত মুক্তির দাবী ও রাজনৈতিক প্রতিহিংসায় দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

সম্পর্কিত সংবাদ

বিয়ে উৎসাহিত করতে ইসলামিক ডেটিং অ্যাপ হামদান

আন্তর্জাতিক

বিয়ে উৎসাহিত করতে ইসলামিক ডেটিং অ্যাপ হামদান

ইরান নতুন একটি ডেটিং অ্যাপ চালু করেছে, যার মাধ্যমে এই ইসলামিক প্রজাতন্ত্রে নারী পুরুষ বিয়ে করার জন্য পরস্পরের সাথে পরিচ...

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় চালুর দাবীতে মানববন্ধন

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় চালুর দাবীতে মানববন্ধন

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

সলঙ্গায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সলঙ্গায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

সিরাজগঞ্জের সলঙ্গায় গলায় দড়ি দিয়ে বন্যা পারভীন (১৭) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। বন্যা পারভীন সিরাজগঞ্জ জেলার স...