শনিবার, ১১ এপ্রিল ২০২৬

মাহমুদুল কবীর, সিরাজগঞ্জ: পহেলা বৈশাখ উপলক্ষে সিরাজগঞ্জের তাঁত পল্লিগুলোতে এখন সীমাহীন ব্যস্ততা। সিরাজগঞ্জের শাহজাদপুর, বেলকুচি, এনায়েতপুর, উল্লাপাড়া, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার দেড় লক্ষাধিক হস্ত ও ইঞ্জিন চালিত তাঁত কারখানায় ১০ লক্ষাধিক মানুষ ব্যস্ত হয়ে পড়েছে নানা ধরনের বাহারি শাড়ি ও লুঙ্গি তৈরির কাজে। ব্যবসায়ীরা আশা করেছেন এবার বৈশাখে শত কোটি টাকার শাড়ি, লুঙ্গি ও গামছা দেশের চাহিদা মিটিয়ে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি করা সম্ভব হবে। সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ গ্রামের তাঁত মালিক আব্দুল আওয়াল জানান, সারা বছর তাঁতের শাড়ির চাহিদা থাকলেও বছরের এই সময়ে তাঁতের শাড়ি, লুঙ্গি, গামছা, ধুতি ও থ্রি-পিছসহ অন্যান্য পণ্যের ব্যাপক চাহিদা বেড়ে যায়। তিনি আরো জানান, বৈশাখ উপলক্ষে রংবেরঙয়ের শাড়িতে বাংলা অক্ষরের আলপনা-নকশা দিয়ে দেশের সংস্কতিকে তুলে ধরা হচ্ছে। এখানে ৩০০ থেকে আড়াই হাজার টাকা মূল্যের শাড়ি তৈরি হচ্ছে। মোকাম থেকে প্রচুর তাঁত পণ্যের অর্ডার পাওয়া যাচ্ছে। নববর্ষ উপলক্ষে এ বছর জামদানি বৈশাখী প্রিন্ট ব্লক, স্কিন প্রিন্ট শাড়ি ও থ্রি-পিছ-এর ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়া ছোট ছোট মেয়েদের জন্যও তৈরি হচ্ছে নানা রঙয়ের বাহারি শাড়ি। ইতোমধ্যে অনেকেই ব্যক্তিগতভাবে এসে কারখানা থেকে পছন্দমতো শাড়ি- লুঙ্গি কিনে নিচ্ছে বলে তাঁত মালিকরা জানান।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘ইমিউনিটি পিঠা’

জীবনজাপন

করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘ইমিউনিটি পিঠা’

করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় এখন পর্যন্ত কোন ওষুধ বা টিকা আবিষ্কার হয়নি। তবে এর আক্রমন থেকে বাঁচতে যে পদ্ধতিটি...

গোবরে পদ্মফুল-০২ : গোবর থেকে বায়োগ্যাস প্লান্টে উৎপাদিত বায়োগ্যাসে চলছে বিদ্যুৎ উৎপাদন,রান্নার কাজ

জাতীয়

গোবরে পদ্মফুল-০২ : গোবর থেকে বায়োগ্যাস প্লান্টে উৎপাদিত বায়োগ্যাসে চলছে বিদ্যুৎ উৎপাদন,রান্নার কাজ

শামছুর রহমান শিশির : দেশের দুগ্ধসমৃদ্ধ জনপদ শাহজাদপুরের বাঘাবাড়ী নৌ-বন্দরের পশ্চিম পার্শ্বের রাউতারা গ্রামে দেশের একমাত...

নোবেল গ্রেফতার

বিনোদন

নোবেল গ্রেফতার

২০ মে মঙ্গলবার ডিএমপির মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্রিকেট ছেড়ে ওয়ার্নার এখন তেলেগু সিনেমার নায়ক

খেলাধুলা

ক্রিকেট ছেড়ে ওয়ার্নার এখন তেলেগু সিনেমার নায়ক

করোনা ভাইরাসের কারনে থমকে গিয়েছে পুরো ক্রিকেট বিশ...

ক্যারিয়ারের দুই ‘আক্ষেপ’ জানালেন শচীন

খেলাধুলা

ক্যারিয়ারের দুই ‘আক্ষেপ’ জানালেন শচীন

সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ক্যারিয়ারেও কোনো অপ্রাপ্তি, কোনো আক্ষেপ থাকতে পারে এটা হয়তো কখনো ভাবায়...