মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। বর্তমানে রয়েছেন চার দিনের রিমান্ডে। পরীর মামলার তদন্ত করছে সিআইডি। পরীর কাণ্ডে দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। এদিকে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও তার সদস্যপদ স্থগিত করেছে। সব মিলিয়ে জীবনের সর্বোচ্চ দুঃসময় পার করছেন হালের জনপ্রিয় এই চিত্রনায়িকা।
ঠিক এমন সময়েই ভাইরাল হয়েছে ঢাকাই সিনেমার প্রয়াত অভিনেতা মান্নার একটি বক্তব্য। জীবিত থাকা অবস্থায় একটি বেসরকারি টিভি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মান্না। অপি করিমের সঞ্চালনায় সেখানে তিনি কথা বলেছেন ব্যক্তিগত ও ক্যারিয়ারের বিষয় নিয়ে।
মান্নার ভাষ্য, ‘পৃথিবীর কোনো জগৎ যদি থাকে, চলচ্চিত্র জগৎ; এর মতো স্বার্থপর কোনো জগৎ আর নেই। এখানে আমরা সবাই বাণিজ্যিক। হৃদয়, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, চাওয়া-পাওয়া সব মেকি। সিনেমার কেউ যদি বুকে হাত দিয়ে বলে, আমরা সবাই এক পরিবার; না, মিথ্যে। সবাই আলাদা।’
তিনি আরও বলেন, ‘আমার একটাই বন্ধু আছে, সে হচ্ছে আমার ফাইট ডিরেক্টর মোসলেম ভাই। তিনি আমার পরিবারের সদস্য। যিনি আমার সুখের সময়ও পাশে ছিলেন, দুঃখের সময়ও পাশে ছিলেন।’
এদিকে গতকাল সংবাদ সম্মেলন করে পরীর শিল্পী সমিতির সদস্যপদ স্থগিত করার পর নেতাদের বিভিন্ন বক্তব্যেও পরীর প্রতি তাদের সমর্থন উঠিয়ে নেওয়ার ইঙ্গিত মেলে। অঞ্জনা বলেন, ‘আমাদের সবারই সতর্ক হয়ে চলা উচিত। শুধু পরীমনি কেন, আমাদের পৃথিবীতে যে অস্থিরতা চলছে, সেখানে সন্ধ্যার পর একটি মেয়ের একা ঘর থেকে বের হওয়াই তো বিপজ্জনক। পরী আমাদের মহিলা সদস্য। সে তো জানে, সে তো বাচ্চা না। সে সাত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে।’
সংবাদ সম্মেলন শেষে জায়েদ খান পরামর্শ দিয়ে বলেন, ‘আপনি যদি আপনার পাশে কাউকে না পান, থানায় না যায়, কোর্টে না যায়, তাহলে বুঝতে হবে এটা আপনার ব্যর্থতা। তার মানে আপনি আমার কর্মজীবনে ভালো বন্ধু বানাতে পারেননি। কারও প্রতি আপনার ভালোবাসা ছিল না। চলচ্চিত্রে বন্ধু হয় না- এটা ভুল কথা। এই সিনেমায় আপনার বন্ধু, ভাই তৈরি করতে হবে।
উল্লেখ্য, ঢাকাই সিনেমার ইতিহাসে অন্যতম সফল নায়ক মান্না। তার আসল নাম আসলাম তালুকদার। ২৪ বছরের ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন প্রায় তিন শতাধিক সিনেমা। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর তালিকায় আছে- ‘দাঙ্গা’, ‘কাসেম মালার প্রেম’, ‘আম্মাজান’, ‘কষ্ট’, ‘বীর সৈনিক’, ‘কাবুলিওয়ালা’ ইত্যাদি। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান চিত্রনায়ক মান্না।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ
সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...
অপরাধ
শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব
সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...
ধর্ম
শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন কুমার সান্যাল সাংবাদিকদের জানান,‘সংগঠনের গঠনত...
বাংলাদেশ
পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ
সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...
জীবনজাপন
ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি
চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...
