মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

ফেনীতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২১ জুলাই দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। চাঁদ দেখার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সেলিম মাহমুদ-উল। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকেও এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের আকাশে আজ রবিবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১২ জুলাই সোমবার থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। আর ২১ জুলাই বুধবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

আজ সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।

বিবৃতিতে আরো বলা হয়, সভায় ১৪৪২ হিজরি সালের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ ২৯ জিলকদ ১৪৪২ হিজরি, ২৭ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ, ১১ জুলাই ২০২১ খ্রি. রবিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। এমতাবস্থায়, আগামীকাল ২৮ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ, ১২ জুলাই ২০২১ খ্রি. সোমবার থেকে পবিত্র জিলহজ মাস মাস গণনা শুরু হবে। আর আগামী ১০ জিলহজ ১৪৪২ হিজরি, ৬ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ, ২১ জুলাই ২০২১ খ্রি. বুধবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা