শাহজাদপুর সংবাদ ডটকমঃ নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরছেন দেশ-সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এশিয়ান গেমসের খেলায় জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। সোহাগ গাজীর বদলে সাকিবের খেলার সম্ভাবনার কথা আগেই জানিয়েছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। সেই সূত্রেই সাকিবকে দলে নেওয়া হয়েছে।এ ছাড়া পেসার আল আমিন হোসেনের জায়গায় ডাক পেয়েছেন রুবেল হোসেন। সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য বাদ পড়েছেন আল আমিন হোসেন।এশিয়ানে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মুর্তজা।উল্লেখ্য, এশিয়ান গেমসের সর্বশেষ আসরে আফগানিস্তানকে হারিয়ে স্বর্ণপদক লাভ করে বাংলাদেশ। এশিয়ান গেমসে বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, আনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, শামসুর রহমান, শুভাগত হোম চৌধুরী, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাকিব আল হাসান, আরাফাত সানি, মুক্তার আলী, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।
শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/18/09/2014
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে!
শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে। গত ৩ দিনে শাহজাদপুর পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নে ২৪ জন নতুন করে ক...
আইন-আদালত
বেলকুচির শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ র্যাবের হাতে গ্রেফতার
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ রানাকে ৬৭ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে র্য...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...
রাজনীতি
মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...
বাংলাদেশ
শিবচর করোনা মুক্ত, আক্রান্তদের সবাই সুস্থ
মাদারীপুরের শিবচর উপজেলা এখন করোনা মুক্ত। গত ২৪ ঘন্টায় সবশেষ একজন সুস্থ হয়ে বাড়ি ফেরায় আক্রান্ত ২২ জনের সবাই এখন স...
