নিহত মনির হোসেন(১৮)
নিহত মনির হোসেন(১৮)
সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের দুই দিন পর করতোয়া নদী থেকে কলেজশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত মনির হোসেন(১৮) শাহজাদপুর উপজেলার পৌর সদরের রূপপুর পুরানপাড়া মহল্লার সাইকেল মেকার হারুন অর রশিদের ছেলে। মনির শাহজাদপুর মওলানা সাইফ উদ্দিন এহিয়া কলেজের দ্বাদশ শ্রেণিতে লেখাপড়া করতেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মনির গত বৃহস্পতিবার দুপুরে খেয়ে বন্ধুদের সঙ্গে বেড়াতে বের হন। সন্ধ্যার পর মনিরের পিতা তাকে বাড়ী যেতে বললে একটু পরে যাবো বলে মনির। রাতে বন্ধুদের সবাই বাড়ি ফিরে এলেও তিনি আর বাড়ি ফেরেননি। তাকে অনেক খোঁজা খুজি করেও পাওয়া যায়নি। শনিবার ভোরে জেলেরা নদীতে মাছ ধরতে গিয়ে মনিরের মরদেহ ভাসতে দেখে স্বজনদের খবর দেয়।
শাহজাদপুর থানার এসআই আসিনুর রহমান জানান, সকালে মরদেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে হয়েছে। এ ছাড়া নিহতের পরিবার মামলা দিলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পর্কিত সংবাদ
রাজনীতি
কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...
সম্পাদকীয়
মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির
এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...
ধর্ম
শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন
অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...
বাংলাদেশ
📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...
খেলাধুলা
আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে
জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...
