মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় সমূহের আচার্য মোঃ আবদুল হামিদ-এর সাথে গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে মতবিনিময়ের সময় একথা বলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
রাষ্ট্রপতি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চাইলে, তিনি বিশ্ববিদ্যালয়ের বর্তমান অগ্রগতি, পড়াশোনা এবং যেভাবে কাজ চলছে সেই বিষয়টি মহামান্য রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ও পড়াশোনার বিষয়ে অবগত হয়ে মহামান্য রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন এবং রবি উপাচার্যকে বলেন যদিও দুই নদীর মোহনায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণ কষ্টসাধ্য তারপরও আপনি পারবেন বলে আমি মনে করি।
এসময় রাষ্ট্রপতিকে আশ্বস্ত করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, দুই নদীর মোহনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণ কষ্টসাধ্য হলেও আমরা তা পারবো। রবিবার(১৯জুন) রাতে বঙ্গভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণের সাথে মতবিনিময় করেন।
এর প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার(২১জুন)বিষয়টি নিশ্চিত করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ শাহ আলী।
এসময় মহামান্য রাষ্ট্রপতি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার সিদ্ধান্তকে সাধুবাদ জানান এবং এক্ষেত্রে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কষ্ট অনেকটা লাঘব হবে বলে তিনি উল্লেখ করেন। যে সমস্ত বিশ্ববিদ্যালয় গুলো এখনোও গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার বাহিরে আছে তারাও এই গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার আওতায় আসবে বলে মহামান্য রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ২২টি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ।
সম্পর্কিত সংবাদ
আন্তর্জাতিক
“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”
আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...
তথ্য-প্রযুক্তি
শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ
ঢাকা: সরকার চলতি মাসের ১০ তারিখ থেকে সীমিত আকারে শপিংমল খোলার অনুমতি দিলেও ঈদের আগে খুলছে না ঢাকার অন্যতম মার্কেট নিউমার... করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৭০ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে ৫৭১... নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : শাহজাদপুর প্রেসক্লাবে শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র ১৭ সদস...
উপ-সম্পাদকীয়
পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই
অর্থ-বাণিজ্য
গাউছিয়া-নিউমার্কেটসহ ১১ মার্কেট খুলছে না ঈদের আগে
বাংলাদেশ
দেশে একদিনে ২ মৃত্যু, শনাক্ত ৫৭১
শিক্ষাঙ্গন
শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন
