আমরা মনে করি সংবাদপত্রের কাজ হলো- রাষ্ট্রের বিচিত্র কর্মকান্ড সম্পর্কে মানুষকে অবহিক করা। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ও সংবাদপত্রের ভূমিকা হবে- সমাজ, সংস্কৃতি, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, প্রকৃতি পরিবেশ ও রাষ্ট্রের অভ্যন্তরে বসবাসকারী বিভিন্ন শ্রেনীপেশার জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন এবং তাদের স্ব-স্বার্থ রক্ষার বিষয়ে জ্ঞান দানের মাধ্যমে জনস্বচেতনতা বৃদ্ধি করা। মানুষ তার ভাত-কাপড়-বাসস্হান-চিকিৎসার বাইরেও আরো অনেক কিছু নিয়ে ভাবে, স্বপ্ন দ্যাখে। তাদের এই স্বপ্নগুলোকে রাষ্ট্র মনে করতে পারে অপ্রয়োজনীয় কিন্তু অপ্রয়োজনীয় জিনিষ নিয়ে ভাবার এবং তাদের সেই ভাবনা প্রকাশের অধিকার হরন করার ক্ষমতা রাষ্ট্রের থাকা উচিৎ নয়। মানুষের স্বপ্নগুলোকে তুলে ধরার অর্থাৎ প্রকাশ করার আধার বা পাত্র হলো সংবাদপত্র। আধুনিক সংবাদপত্র শুধু সংবাদ প্রকাশের পাত্র নয়। রাষ্ট্রের বাস্তবতা এবং জনগনের স্বপ্ন দুটি বিষয়ই তুলে ধরার কঠিন দায়িত্ব বর্তেছে সংবাদপত্রের ওপর।
আমাদের বক্তব্য:- নতুন প্রজন্মের চেতনা পরিবর্তনের অঙ্গিকার নিয়ে যাত্রা শুরু করে "শাহজাদপুর সংবাদ ডটকম" অনলাইন পত্রিকাটি তৃতীয় বর্ষে পদার্পন করলো। আমাদের বক্তব্য- পরনির্ভর না হয়ে সীমিত সামর্থ নিয় আমরা এগিয়ে চলেছি, এ পথচলা আমাদের অব্যাহত থাকবে। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে জাগ্রত করার অভিপ্রায় নিয়ে আমাদের যাত্রা চলমান আছে, থাকবে। সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সামঞ্জস্য রক্ষা এবং সমস্যা ও সম্ভাবনা নির্ভর নানা বিষয়ে জনস্বচেতনতা বৃদ্ধির লক্ষে আমাদের একসাথে কাজ করতে হবে। ধর্ম নিয়ে অধর্মের সকল কর্মকান্ড বন্ধ করার কাজে আমরা আছি থাকবো। আমরা মনেকরি রাজনীতিহীনতাি সন্ত্রাস/জঙ্গিবাদ উত্থানের কারন। আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের ও সারা বিশ্বের শান্তিকামি মানুষের সাথে আছি, থাকবো। মানবজাতির শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের কলম সৈনিকদের সংগ্রাম অব্যাহত থাকবে। জয় হোক সকল মানব সন্তানের। জয় হোক সকল জীব ও প্রাণের। জয় হোক বাঙগালি জাতির। জয়বাংলা।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
শাহজাদপুরে মিশন স্মৃতি সংসদ প্রীতি ফুটবল ম্যাচে ২-০ গোলে দ্বারিয়াপুর বিবাহিত একাদশের জয়লাভ
শামছুর রহমান শিশির, শাহজাদপুর : আজ শুক্রবার বিকেলে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে মিশন স্মৃতি সংসদের উদ্যোগে প্রীতি ফুটবল ম্...
রাজনীতি
বিএনপির গণজোয়ারে ভীতু ক্ষমতাসীনরা নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতন চালাচ্ছে- ড. এমএ মুহিত
শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জ -৬ (শাহজাদপুর) আসনে ধানের শীষের প্রার্থী প্রফেসর ড. এমএ মুহিত অভিযোগ করেছেন, ‘শাহজাদপুরে...
স্বাস্থ্য
সারাদেশে প্রতিবন্ধীদের জন্য এডজাষ্টেবল হুইল চেয়ার তৈরির প্রথম কারখানার উদ্বোধন শাহজাদপুরে
শামছুর রহমান শিশির/ এম এ হান্নান : গতকাল শুক্রবার বিকেলে চাইন্ড সাইট ফাউন্ডেশান (সিএসএফ) এর উদ্যোগে শাহজাদপুর পৌরসদরের খ...
শাহজাদপুর
কবিগুরুর ১৬১ তম জন্মজয়ন্তীতে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন কাল
২৫ শে বৈশাখ রবিবার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় পর...
শাহজাদপুর
সাংবাদিক নাদিম হত্যা: খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহজাদপুরে মানববন্ধন
জামালপুর জেলার বকসীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শ...
অর্থ-বাণিজ্য
শাহজাদপুরে দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে বিএনপি'র বিক্ষোভ সমাবেশ
বক্তারা অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবী জানান।
