মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার রূপপুর নতুনপাড়া মহল্লায় বৃটিশ শাষণামলে নির্মিত টেলিগ্রামের পরিত্যাক্ত টাওয়ারটি এলাকাবাসীর জন্য বর্তমানে তীব্র ঝুঁকি বহন করছে। টেলিগ্রামের এ টাওয়ারটি নির্মানের সময় এর উপরাংশে ৮টি মোটা তারের টানা টানিয়ে সুরক্ষা নিশ্চিত করা হয়। কিন্তু কালের আবর্তে সময়ের পরিধিতে ৮টির মধ্যে ৪টি তার ছিঁড়ে টাওয়ারটি হেলে পড়েছে ও এর বিভিন্ন জয়েন্ট পয়েন্টের নাট-বল্টু, লোহালক্করে মরিচা ধরে ক্ষয়ে বর্তমানে টাওয়ারটি এলাকাবাসীর জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। প্রায় দেড়’শ বছর পূর্বে নির্মিত ৮০ ফুট উচ্চতাবিশিষ্ট এ টাওয়ারটি যে কোন সময় ভেঙ্গে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতির কারণ হতে পারে মর্মে আশংকা প্রকাশ করে অবিলম্বে টাওয়ারটি অপসারণের দাবী জানিয়েছে এলাকাবাসী।এ বিষয়ে এর আগের পত্র পত্রিকায় লেখালেখি হলেও কাজের কাজ কিছু না হওয়ায় এলাকাবাসী হতাশাও প্রকাশ করেছে।

সোমবার ( ২২ নভেম্বর ) সরেজমিন শাহজাদপুরের রূপপুর নতুন পাড়া মহল্লা পরিদর্শনকালে ওই মহল্লার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হায়দার আলীসহ বেশ কয়েকজন এলাকাবাসী জানান, ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর শাষনামলে বিভিন্ন স্থানে তারবার্তা প্রেরণের জন্য সিরাজগঞ্জের শাহজাদপুরের রূপপুর নতুন পাড়া মহল্লাসহ (বর্তমানে মনোরঞ্জন ও ধীরেন বাবুর বাড়ি ও তাঁত কারখানা) এতদ অঞ্চলের নানা স্থানে ৮০ ফুট উচ্চতাবিশিষ্ট এ ধরণের অসংখ্য টাওয়ার নির্মাণ করেছিলো বৃট্রিশরা যা কালের আবর্তে ভেঙ্গে পড়ে বিলুপ্ত হয়ে গেছে বহু আগেই। সর্বশেষ, এ টাওয়ারের সাথে সংযুক্ত করতোয়া নদীর পূর্বপার নগরডালার অপর একটি ঝুঁকিপূর্ণ টাওয়ার গত কয়েক বছর পূর্বে ঝড়ের কবলে ভেঙ্গে বাড়িঘরের ওপর পড়লে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। বৃটিশ শাষনামলে এ অঞ্চলে নির্মিত টেলিগ্রামের টাওয়ারগুলো বিলুপ্ত হয়ে গেলেও আজও রূপপুর নতুন পাড়া মহল্লার মনোরঞ্জন বাবুর তাঁত কারখানার উপরে কালের স্বাক্ষী হয়ে কোনমতে দাঁড়িয়ে রয়েছে তীব্র ঝুঁকিপূর্ণ এ টাওয়ারটি। এছাড়া, ৪টি তারের টানা ছিঁড়ে নিম্নভাগের তুলনায় টাওয়ারটির উপরিভাগও পূর্বদিকে হেলে পড়ায় যে কোন সময় একটি ভেঙ্গে পড়ার উপক্রম হয়ে পড়েছে। অনাকাঙ্খিত বিপর্যয় ও জানমালের ক্ষয়ক্ষতি রোধে তীব্র ঝুঁকিপূর্ণ পরিত্যাক্ত এ টাওয়ারটি দ্রুত অপসারণের দাবী জানিয়েছে এলাকাবাসী।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...