শনিবার, ০৭ মার্চ ২০২৬
সিরাজগঞ্জের তাড়াশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (আদিবাসী) এক কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক আবু সাইদ মোল্লাকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ মার্চ) রাতে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের পর গণপিটুনির শিকার হয়ে আহত আবু সাইদ পুলিশি প্রহরায় ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি তাড়াশ উপজেলা তালম ইউনিয়নের গুল্টা গ্রামের মৃত জাফর মোল্লার ছেলে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বাংলানিউজকে বলেন, ধর্ষণের অভিযোগ এনে কলেজছাত্রীর বাবা থানায় মামলা দায়ের করেছেন। মামলার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত শুরু করেছে। ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক আবু সাইদকে মারধর করায় আহত হয়ে তিনি সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে ভর্তি রাখা হয়েছে। এছাড়া ভিকটিমের মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে মেয়েকে বাড়িতে রেখে তার বাবা-মা নিজেদের দোকানে চা বিক্রি করছিলেন। এ সুযোগে গৃহশিক্ষক আবু সাইদ মোল্লা কলেজছাত্রীকে পড়াতে আসেন এবং তাকে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। পরে ভিকটিমের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে আটক করে মারধর করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শুক্রবার (১৯ মার্চ) কলেজছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে হেরোইন ব্যবসায়ী রাজু গ্রেফতার

অপরাধ

শাহজাদপুরে হেরোইন ব্যবসায়ী রাজু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুরে হেরোইনসহ রাজু আহম্মেদ (২৫) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৪ জ...

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে : নাসিম

রাজনীতি

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে : নাসিম

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেত...

ঈদের দিনেও বিএনপির বিষোদগারের রাজনীতি : তথ্যমন্ত্রী

রাজনীতি

ঈদের দিনেও বিএনপির বিষোদগারের রাজনীতি : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘পবিত্র ঈদের দিনেও বিষোদগারের রাজনীতি থেকে বেরিয়...

শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

জীবনজাপন

শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

আল-আমিন হোসেন: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী ভাঙ্গণ কবলিত ও বন্যাদূর্গত কৈজুরি ইউনিয়নের প্রায় ৬’শ দুস্থ ব...

বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা

দীর্ঘ ৫ বছর পর ৪ জুলাই বুধবার সিরাজগঞ্জ সিআইডি পুলিশ এ চাঞ্চল্যকর হত্যা রহস্য উন্মোচন করেছে। নিহত বেকারি দোকান কর্মচারি...

ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু

প্রবাসী

ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঈদের দিন নিউইয়র্কে আরও দু’জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া শনিবার নিউইয়র্কে মারা গেছেন আরেক...