শনিবার, ১১ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরের উকিলপাড়ায় জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযানে আটক সন্দেহভাজন চার জঙ্গির মধ্যে আমিনুল ইসলাম ওরফে শান্তর (২২) বাড়ি তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের দক্ষিণ নলতা গ্রামে। তিনি যশোরের মনিরামপুর উপজেলার অবসরপ্রাপ্ত আনসার ব্যাটালিয়ান সদস্য বজলুর রহমানের ছেলে।

তবে তালার দক্ষিণ নলতা গ্রামে দীর্ঘদিন ধরে মায়ের সাথে বসবাস করতেন তিনি। এছাড়া তিনি একই গ্রামের শরিফুল মোড়লের জামাতা।

জানা গেছে, সিরাজগঞ্জের শাহজাদপুরে জঙ্গি আস্তানা থেকে শুক্রবার সকালে র‌্যাবের অভিযানে আটক আমিনুল ইসলাম শান্তর বর্তমান ঠিকানা তালার দক্ষিণ নলতা গ্রামে। তিনি দক্ষিণ নলতা গ্রামের সাবেক ইউপি সদস্য ও শিক্ষক জি.এম. মোস্তাফিজুর রহমান তিতুর ভাগ্নে।

আমিনুল ইসলাম শান্তর মামা মোস্তাফিজুর রহমান তিতু জানান, মনিরামপুর সদরের বজলুর রহমানের সঙ্গে তার বোন রোকসানা খাতুন বিথির বিয়ে হয় এবং তাদের একমাত্র সন্তান আমিনুল ইসলাম শান্ত। একাধিক বিবাহিত প্রতারক বজলুর রহমান বিয়ের পর সন্তান ও স্ত্রীর খোঁজখবর নেয়া বন্ধ করে দেয়। ফলে বিথি তার সন্তান আমিনুল ইসলামকে নিয়ে আমাদের এখানে থাকতো।

মোস্তাফিজুর রহমান তিতু আরো বলেন, অনার্স পাস করার পর আমিনুল ইসলাম প্রেমের সূত্রে একই গ্রামের শরিফুল মোড়লের মেয়ে হাবিবা খাতুনকে বিয়ে করে। এই বিয়ে নিয়ে পারিবারিক বিরোধ সৃষ্টি হলে তার মা বিগত প্রায় ২ বছর ধরে আলাদা বসবাস শুরু করে। এ সময় আমিনুল ইসলাম শান্ত খুলনায় ফুড পান্ডা নামের একটি খাদ্য সরবারহকারী প্রতিষ্ঠানে ডেলিভারি বয়ের চাকরি শুরু করে। এখানে চাকরি করাকালে শান্তর ধর্মীয় রীতি পালনে পরিবর্তন আসে এবং মামা বাড়ির সাথে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। খুলনায় চাকরি করাকালে সে বিপথগামী হতে পারে।

আমিনুলের স্ত্রী হাবিবা খাতুন জানান, তার স্বামী খুলনায় চাকরি করতেন। তিনি বিশ্বাস করতে পারছেন না তার স্বামী জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকতে পারেন।

স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য মোজাম্মেল আলী শেখ বলেন, এলাকায় আমিনুলকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকতে দেখা যায়নি। সাতক্ষীরায় পড়াশোনা করার সময় কোনো সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন কি না, তা তিনি বলতে পারবেন না।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদি রাসেল বলেন, আমিনুলের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ কিংবা মামলা নেই।

সূত্র-ইত্তেফাক

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘ইমিউনিটি পিঠা’

জীবনজাপন

করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘ইমিউনিটি পিঠা’

করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় এখন পর্যন্ত কোন ওষুধ বা টিকা আবিষ্কার হয়নি। তবে এর আক্রমন থেকে বাঁচতে যে পদ্ধতিটি...

গোবরে পদ্মফুল-০২ : গোবর থেকে বায়োগ্যাস প্লান্টে উৎপাদিত বায়োগ্যাসে চলছে বিদ্যুৎ উৎপাদন,রান্নার কাজ

জাতীয়

গোবরে পদ্মফুল-০২ : গোবর থেকে বায়োগ্যাস প্লান্টে উৎপাদিত বায়োগ্যাসে চলছে বিদ্যুৎ উৎপাদন,রান্নার কাজ

শামছুর রহমান শিশির : দেশের দুগ্ধসমৃদ্ধ জনপদ শাহজাদপুরের বাঘাবাড়ী নৌ-বন্দরের পশ্চিম পার্শ্বের রাউতারা গ্রামে দেশের একমাত...

নোবেল গ্রেফতার

বিনোদন

নোবেল গ্রেফতার

২০ মে মঙ্গলবার ডিএমপির মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্রিকেট ছেড়ে ওয়ার্নার এখন তেলেগু সিনেমার নায়ক

খেলাধুলা

ক্রিকেট ছেড়ে ওয়ার্নার এখন তেলেগু সিনেমার নায়ক

করোনা ভাইরাসের কারনে থমকে গিয়েছে পুরো ক্রিকেট বিশ...

ক্যারিয়ারের দুই ‘আক্ষেপ’ জানালেন শচীন

খেলাধুলা

ক্যারিয়ারের দুই ‘আক্ষেপ’ জানালেন শচীন

সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ক্যারিয়ারেও কোনো অপ্রাপ্তি, কোনো আক্ষেপ থাকতে পারে এটা হয়তো কখনো ভাবায়...