বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
03 ক্রীড়া ডেক্সঃ চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির জন্য আসন্ন বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট খেলবেন না ওয়েস্ট ইন্ডিজের একাধিক ক্রিকেটার। এটা তারা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে (ডব্লিউআইসিবি) জানিয়েও দিয়েছেন। টি-টোয়েন্টির জন্য মূলধারার ক্রিকেট টেস্ট ছাড়ার ঘটনা তাদের এই প্রথম নয়। এর আগে ক্রিস গেইলও এ কাজ করেছিলেন। এ নিয়ে বোর্ড-গেইল দ্বন্দ্বও লেগে যায়। এবারও চ্যাম্পিয়ন্স লিগ খেলতে টেস্টকে উপেক্ষা করার বিষয়টিকে ভালোভাবে দেখছে না উইন্ডিজ ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্ব শুরু হবে ১৩ সেপ্টেম্বর থেকে। ওই সময় বাংলাদেশ-উইন্ডিজ দ্বিতীয় টেস্টও শুরু হবে জ্যামাইকার কিংস্টোনে। এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বার্বাডোজ ট্রাইডেন্টস চ্যাম্পিয়ন হওয়ায় চ্যাম্পিয়ন্স লিগে খেলবে দলটি। তাই বার্বাডোজের হয়েও খেলবেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। সাত ক্রিকেটার খেলবেন আইপিএলের বিভিন্ন দলের হয়ে। এরা হলেন- সুনিল নারিন, ডোয়াইন ব্রাভো, লেন্ডল সিমন্স, কাইরন পোলার্ড, ডুয়েন স্মিথ, আন্দ্রে রাসেল এবং স্যামুয়েল বদ্রি। এরই মাঝে ডব্লিউআইসিবি’র নির্বাচক প্যানেলের প্রধান ক্লাইভ লয়েডের নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যর ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ দ: দিনেশ রামদিন (অধিনায়ক), ক্রিস গেইল, ক্রেইগ বাথওয়েট, কার্ক অ্যাডওয়ার্ডস, ড্যারেন ব্রাভো, শিব নারায়ন চন্দরপল, জারমেইন ব্লাউউড, জেরমে টেলর, কেমার রোচ, জেসন হোল্ডার, শ্যানন গ্যাব্রিয়েল, সুলিমান বেন এবং শেন শিলিংফোর্ড।           শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/30.08.2014

সম্পর্কিত সংবাদ

বিয়ে উৎসাহিত করতে ইসলামিক ডেটিং অ্যাপ হামদান

আন্তর্জাতিক

বিয়ে উৎসাহিত করতে ইসলামিক ডেটিং অ্যাপ হামদান

ইরান নতুন একটি ডেটিং অ্যাপ চালু করেছে, যার মাধ্যমে এই ইসলামিক প্রজাতন্ত্রে নারী পুরুষ বিয়ে করার জন্য পরস্পরের সাথে পরিচ...

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় চালুর দাবীতে মানববন্ধন

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় চালুর দাবীতে মানববন্ধন

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

সলঙ্গায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সলঙ্গায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

সিরাজগঞ্জের সলঙ্গায় গলায় দড়ি দিয়ে বন্যা পারভীন (১৭) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। বন্যা পারভীন সিরাজগঞ্জ জেলার স...