শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

চলতি মাসের গত ১৩ তারিখে সিরাজগঞ্জ জজ কোর্টে আইনজীবী ও আদালতের কর্মকর্তার সাথে সৃষ্ট অপ্রীতিকর ঘটনার রেসে বিচারের দাবীতে ১৬জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি টানা নয়'দিন আইনজীবীদের আদালত বর্জন কর্মসুচি চলে আসছিলো। আইনজীবীরা এজলাসে না যাওয়ায় বন্ধ ছিলো দেওয়ানী ও ফৌজদারী মামলার স্বাভাবিক বিচার কার্য শুরু হয় বিচার প্রার্থীদের ভোগান্তি। এমতবস্থায় সৃষ্ট অপ্রীতিকর ঘটনার সুষ্ঠ সমাধান হওয়ায় আইনজীবীরা আদালত বর্জন প্রত্যাহার করে টানা ৯দিন পরে মঙ্গলবার (২৫ জানুয়ারি) আদালতের বিচারিক কার্যক্রমে ফিরেছে।

তথ্য নিশ্চিত করে শাহজজাদপুর আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. মো ফজলুল হক জানান যে, সৃষ্ট সমস্যা আপোষ মিমাংসার লক্ষে সোমবার(২৪ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ আইনজীবি সমিতি নেতৃবৃন্দ ও বিচারকবৃন্দ বৈঠকে বসার পর আলেচনা ফলফ্রসু হওয়ায় আইনজীবীদের পক্ষ থেকে আদালত বর্জন প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার(২৫জানুয়ারী) থেকে আইনজীবীরা পুর্বের ন্যায় আদালতের বিচারিক কার্যক্রমে শুরু করেছে। টানা নয়'দিন পরে গতকাল মঙ্গলবার শাহজাদপুর উপজেলা চৌকি আদালতে স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি পেয়েছে বিচার প্রার্থীরা। প্রান চঞ্চলতা ফিরে এসেছে আদালত পাড়ায়।

আলোচনা বৈঠকের সিদ্বান্তে আইনজীবী ও আদালতের  কর্মচারীদের দায়েরকৃত  দুটি মামলা প্রত্যাহার হবে এবং অভিযুক্ত স্টেনোগ্রাফার মো.ইউসুফ আলীকে বদলি করে দেওয়া হবে।

উল্লেখ্য আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়েছিলো বৃহস্পতিবার(১৩ জানুয়ারী) সিরাজগঞ্জের আবুল কালাম নামের এক আইনজীবীর উপরে সিরাজগঞ্জ জুডিঃ ম্যাজিষ্ট্রেট(১) আদালতের স্টেনোগ্রাফার মো.ইউসুফ আলী অতিরিক্ত ঘুষ দাবী করায় তা না দেওয়া ও ইউসুফ আলী ও তার ভাড়াটিয়া লোক মিলে  ঐ আইনজীবিকে মারপিট ও জখম করে।

ঘটনার দিনই আইনজীবী আবুল কালাম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলায়  স্টেনোগ্রাফার ইউসুফ আলীকেও আসামি করা হয়েছিলো। পরবর্তীতে ঐ স্টেনোগ্রাফারকে কয়েকজন আইনজীবি মারপিট গুরুতর জখম করে এমন অভিযোগ বিচারবিভাগীয় কর্মকর্তা কর্মচারীদের। এ ঘটনায় উভয় পক্ষে মামলা হয়েছিলো।

সিরাজগঞ্জের বিচার বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারী রোববার(১৬ জানুয়ারি) কলম বিরতির ঘোষনা দিয়ে এজলাসে তালা লাগিয়ে আদালত চত্বরে প্রতিবাদ মিছিল করার পরপরই সিরাজগঞ্জের আইনজীবী সমিতির পক্ষ থেকে বিচারের দাবীতে কোর্ট বর্জনের ঘোষনা দেওয়া হয়। শাহজাদপুর আইনজীবী সমিতি সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির অঙ্গ সংগঠন হওয়ায় শাহজাদপুর চৌকি আদালতে টানা নয় দিন  পর্যন্ত  আদালত বর্জন ছিলো।

সম্পর্কিত সংবাদ

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আন্তর্জাতিক

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

তথ্য-প্রযুক্তি

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই

উপ-সম্পাদকীয়

পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই

দেশে একদিনে ২ মৃত্যু, শনাক্ত ৫৭১

বাংলাদেশ

দেশে একদিনে ২ মৃত্যু, শনাক্ত ৫৭১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৭০ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে ৫৭১...

শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন

শিক্ষাঙ্গন

শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : শাহজাদপুর প্রেসক্লাবে শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র ১৭ সদস...