ক্রীড়া ডেক্সঃ খুব বড় না হলেও ২৪৮ রানের লক্ষ্যটাই পাহাড় সমান হয়ে দাঁড়াল বাংলাদেশের সামনে। গ্রানাডায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই রাস্তা হারিয়ে ফেলে মুশফিকুর রহিমের দল। ২৪.৪ ওভারে মাত্র ৭০ রানে অলআউট হয়ে ১৭৭ রানে হারলো বাংলাদেশ। ৭০ রানের লজ্জার সঙ্গে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হারালো টাইগাররা।
ওয়ানডে ম্যাচে এটি বাংলাদেশের তৃতীয় সর্বনিম্ন স্কোর। সর্বনিম্ন ৫৮ রান করেছিল এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই, ২০১১ বিশ্বকাপে। অবশ্য ৫৮ রানের সর্বনিম্ন রানের আরেকটি রেকর্ড আছে ভারতের বিপক্ষে। ওয়ানডেতে বাংলাদেশের বিরাট ব্যবধানে পরাজয়ের তালিকায় এ ম্যাচের অবস্থান সাতে।
তামিম ইকবাল বাদে আর কোনো ব্যাটসম্যান দাঁড়াতেই পারেননি ক্যারিবিয়ান বোলারদের সামনে। তামিম বাদে দুই অঙ্ক ছুঁতে পারলেন না কেউ।
প্রথম ম্যাচে সফল এনামুল হক ফিরেন মাত্র ৭ করে। সেটা আবার দলের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। এনামুলের আউটটি নিয়ে সংশয় ছিল। রিভিউ নিয়েও চূড়ান্ত রক্ষা হয়নি।
আগের ম্যাচের মতো এই ম্যাচেও সুনীল নারাইন চেপে ধরলেন বাংলাদেশের ব্যাটসম্যানদের। নারাইনের করা ১৬তম ওভারে পরপর দুই বলে ফিরে গেলেন মুশফিকুর রহিম (৬) ও মাহমুদউল্লাহ (০)। হ্যাটট্রিকটা অবশ্য করতে পারেননি নারাইন। ধারাবাহিক ব্যর্থতা থেকে বেরোতে পারলেন না মাহমুদউল্লাহ।
তামিম আশার আলো ছিলেন অনেকক্ষণ। কিন্তু তিনি কেমার রোচের বলে ৩৭ রান করে ক্রিস গেইলের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। আরেকবার বিরাট ব্যবধানে পরাজয়ের লজ্জা নিয়ে মুশফিকদের থামতে হলো মাত্র ৭০ রানেই।
source: pns
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘ইমিউনিটি পিঠা’
করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় এখন পর্যন্ত কোন ওষুধ বা টিকা আবিষ্কার হয়নি। তবে এর আক্রমন থেকে বাঁচতে যে পদ্ধতিটি...
জাতীয়
গোবরে পদ্মফুল-০২ : গোবর থেকে বায়োগ্যাস প্লান্টে উৎপাদিত বায়োগ্যাসে চলছে বিদ্যুৎ উৎপাদন,রান্নার কাজ
শামছুর রহমান শিশির : দেশের দুগ্ধসমৃদ্ধ জনপদ শাহজাদপুরের বাঘাবাড়ী নৌ-বন্দরের পশ্চিম পার্শ্বের রাউতারা গ্রামে দেশের একমাত...
বিনোদন
নোবেল গ্রেফতার
২০ মে মঙ্গলবার ডিএমপির মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
খেলাধুলা
ক্রিকেট ছেড়ে ওয়ার্নার এখন তেলেগু সিনেমার নায়ক
করোনা ভাইরাসের কারনে থমকে গিয়েছে পুরো ক্রিকেট বিশ...
খেলাধুলা
ক্যারিয়ারের দুই ‘আক্ষেপ’ জানালেন শচীন
সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ক্যারিয়ারেও কোনো অপ্রাপ্তি, কোনো আক্ষেপ থাকতে পারে এটা হয়তো কখনো ভাবায়...
