শনিবার, ০৭ মার্চ ২০২৬
JSC_Exam_Suggestions শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরে জেএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক শিক্ষককে বহিস্কার করা হয়েছে। এছাড়া উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের অধিন এইচএসসি পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে ঢোকায় ৩৯টি মোবাইল ফোন জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ৭ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। শুক্রবার সকালে জেএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা চলাকালিন শ্রীফলতলা জে এস বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির প্রতারনার মাধ্যমে তথ্য গোপন রেখে শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৩ নং কক্ষে ইনভিজিলেটর হিসেবে নিয়োগ নিয়ে ওই কক্ষে পরীক্ষারত তার ছেলে আবিরকে নকলে সহায়তা করে। বিষয়টি শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ’র নজরে এলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ওই শিক্ষককে কেন্দ্র থেকে বহিস্কার করেন। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে বিভাগীয় শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন। এ ব্যাপারে শ্রীফলতলা জে এস বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোস্তম আলী এক পত্রে লিখিতভাবে জানান, তথ্য গোপন করে অসদুপায় অবলম্বন করায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভাগীয় ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন। অপরদিকে শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিন এইচএসসি পরীক্ষা চলাকালে মোবাইল ফোন নিয়ে হলে প্রবেশ করার অপরাধে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে ৩৯টিমোবাইল ফোন জব্দ করে তা অগুন দিয়ে পুড়িয়ে ধংস করে ফেলেন। এছাড়া অসদুপায় অবলম্বনের জন্য ৭ জন পরীক্ষার্থীকে বহিস্কার করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

জীবনজাপন

শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

আল-আমিন হোসেন: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী ভাঙ্গণ কবলিত ও বন্যাদূর্গত কৈজুরি ইউনিয়নের প্রায় ৬’শ দুস্থ ব...

বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা

দীর্ঘ ৫ বছর পর ৪ জুলাই বুধবার সিরাজগঞ্জ সিআইডি পুলিশ এ চাঞ্চল্যকর হত্যা রহস্য উন্মোচন করেছে। নিহত বেকারি দোকান কর্মচারি...

ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু

প্রবাসী

ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঈদের দিন নিউইয়র্কে আরও দু’জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া শনিবার নিউইয়র্কে মারা গেছেন আরেক...

এনায়েতপুরে ১০ বছরেও সংস্কার হয়নি সড়কের

শাহজাদপুর

এনায়েতপুরে ১০ বছরেও সংস্কার হয়নি সড়কের

আসাদুর রহমান, এনায়েতপুর প্রতিনিধি : এনায়েতপুর থানার আওতাধীন খুকনি ইউনিয়নের এনায়েতপুর-শাহজাদপুর সংযোগ সড়কের খুকনি থেকে কা...

এনায়েতপুরে মুদি দোকানে  ভয়াবহ অগ্নিকান্ড, ৩০ লাখ টাকার ক্ষতি

এনায়েতপুর

এনায়েতপুরে মুদি দোকানে ভয়াবহ অগ্নিকান্ড, ৩০ লাখ টাকার ক্ষতি

সিরাজগঞ্জের এনায়েতপুরের এনায়েতপুর থানা মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে কোন হতাহতর ঘটনা না হলেও ক্ষতি...

ওকলা টেস্টে দ্রুততম নেটওয়ার্কের স্বীকৃতি পেল বাংলালিংক

অর্থ-বাণিজ্য

ওকলা টেস্টে দ্রুততম নেটওয়ার্কের স্বীকৃতি পেল বাংলালিংক

ইন্টারনেটের গতি পরীক্ষা ও বিশ্লেষণে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘ওকলা’ পরিচালিত নিরীক্ষায় চলতি বছরের প্রথম ও দ্বিতীয়...