জিম্বাবুয়ের চতুর্থ উইকেটের পতনে অবশেষে কিছুটা হলেও বাংলাদেশের কপাল থেকে চিন্তার ভাজ দূর হল। দলীয় ১৬৯ রানের মাথায় মাসাকাদজাকে ফেরালেন শফিউল ইসলাম। ব্যক্তিগত ৮২ রান করে আউট হলেন সিকান্দার রাজা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৭২ রান করেছে জিম্বাবুয়ে।
১৬০ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৮১ রান করা মাসাকাদজাকে এলবির ফাঁদে ফেলেন শফিউল।
বসুন্ধরা সিমেন্ট বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিন প্রথম ইনিংসে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। ৩৯০ রানে পিছিয়ে থেকে তারা দিন শুরু করে।
এর আগে বাংলাদেশের ব্যাটিংয়ের জবাব দিতে নেমে আগের দিন দলীয় নয় রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন রুবেল হোসেন। তার ওভারের শেষে বলে সফরকারী ব্যাটসম্যান বিরান চারি শট খেলতে গেলে মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত হন।
তবে আম্পায়ার প্রথমে আউট না দিলে মুশফিক রিভিউয়ের আবেদন জানান। পরে রিপ্লেতে আউট ধরা পড়লে টাইগারদের মুখে হাসি ফুটে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি জিম্বাবুয়েকে।
এর আগে স্বাগতিক বাংলাদেশ দ্বিতীয় দিন অলআউট হওয়ার আগে করেছে ৫০৩ রান। জিম্বাবুয়ের বিপক্ষে এর আগের সর্বোচ্চ দলীয় সংগ্রহকে ছাড়িয়ে যায় টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে আগের দলীয় সর্বোচ্চ ৪৮৮ রানকে টপকে যায় মুশফিকবাহিনী।
বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ রান আসে ইমরুল কায়েসের ব্যাট থেকে। ১৩০ রান করেন তিনি। এছাড়া আরেক ওপেনার তামিম ইকবাল করেন দ্বিতীয় সর্বোচ্চ ১০৯ রান। সাকিব আল হাসান দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে করেন ৭১ রান।
এছাড়া বড় সংগ্রহে ভূমিকা রাখেন মুমিনুল হক (৪৮ রান), রুবেল হোসেন (অপরাজিত ৪৫ রান) এবং শুভাগত হোম (৩৫ রান)।
ইতোমধ্যেই স্বাগতিকরা ২-০তে সিরিজ নিজেদের করে নিয়েছে। সিরিজের প্রথম টেস্টে তিন উইকেটে এবং পরের টেস্টে ১৬২ রানে জিম্বাবুয়েকে হারায় টাইগাররা।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘ইমিউনিটি পিঠা’
করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় এখন পর্যন্ত কোন ওষুধ বা টিকা আবিষ্কার হয়নি। তবে এর আক্রমন থেকে বাঁচতে যে পদ্ধতিটি...
জাতীয়
গোবরে পদ্মফুল-০২ : গোবর থেকে বায়োগ্যাস প্লান্টে উৎপাদিত বায়োগ্যাসে চলছে বিদ্যুৎ উৎপাদন,রান্নার কাজ
শামছুর রহমান শিশির : দেশের দুগ্ধসমৃদ্ধ জনপদ শাহজাদপুরের বাঘাবাড়ী নৌ-বন্দরের পশ্চিম পার্শ্বের রাউতারা গ্রামে দেশের একমাত...
বিনোদন
নোবেল গ্রেফতার
২০ মে মঙ্গলবার ডিএমপির মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষাঙ্গন
ধান কাটছিলাম, স্যার জানান আমি এ প্লাস পেয়েছি
আমি জানি না আজ (গতকাল) রেজাল্ট হয়েছে। বাবার সাথে অন্যের জমিতে দিন মজুরের কাজ করতে গিয়ে দুপুরে হেড স্যারের ফোনে জানতে পার...
খেলাধুলা
লা লিগায় শুরু হয়েছে দলীয় অনুশীলন
গ্রুপ অনুশীলন শুরু হয়ে গেছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো দলগুলোর। সরকারের স্বাস্থ্যবিধির সাথে ক্লাবগুলো একমত হতে না পা...
