শাহজাদপুর সংবাদ ডটকম : নৌকাবাইচ হলো নদীতে নৌকা চালনার প্রতিযোগিতা। "বাইচ" শব্দটি ফার্সি "বাজি" শব্দজাত যার বিবর্তন এরূপ: বাজি>বাইজ>বাইচ। এর অর্থ খেলা। তবে এখানে দাঁড় টানার কসরত ও নৌকা চালনার কৌশল দ্বারা বিজয় লাভের লক্ষ্যে আমোদ-প্রমোদমূলক প্রতিযোগিতা বোঝায়। একদল মাঝি নিয়ে একেকটি দল গঠিত হয়। এমন অনেকগুলো দলের মধ্যে নৌকা দৌড় বা নৌকা চালনা প্রতিযোগিতাই হল নৌকা বাইচ। ফার্সি শব্দ বাইচ’এর অর্থ বাজি বা খেলা। নৌকার দাঁড় টানা ও নৌকা চালনার কৌশল দিয়ে প্রতিযোগীরা জয়ের জন্য খেলেন বাবাজি ধরেন। নদীমাতৃক বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আনন্দ আয়োজন, উৎসব ও খেলাধুলা সবকিছুতেই নদী ও নৌকার সরব আনাগোনা। হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির সংস্করণ বাংলাদেশের নৌকা বাইচ। এক সময় এ দেশে যোগাযোগ ছিল নদী কেন্দ্রিক আর বাহন ছিল নৌকা। এখানে নৌ শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠে বিভিন্ন শিল্পকেন্দ্র। এসব শিল্পে যুগ যুগ ধরে তৈরি হয় দক্ষ ও অভিজ্ঞ কারিগর। এভাবে একসময় বিভিন্ন নৌযানের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। বাইচে ব্যবহৃত নৌকার নাম বাইচের নৌকাগুলোর বিভিন্ন নাম রয়েছে। যেমন, অগ্রদূত, ঝরের পাখি, পঙ্খিরাজ, ময়ূরপঙ্খী, সাইমুন, তুফান মেল, সোনার তরী, দীপরাজ ইত্যাদি।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
শাহজাদপুরে মিশন স্মৃতি সংসদ প্রীতি ফুটবল ম্যাচে ২-০ গোলে দ্বারিয়াপুর বিবাহিত একাদশের জয়লাভ
শামছুর রহমান শিশির, শাহজাদপুর : আজ শুক্রবার বিকেলে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে মিশন স্মৃতি সংসদের উদ্যোগে প্রীতি ফুটবল ম্...
রাজনীতি
বিএনপির গণজোয়ারে ভীতু ক্ষমতাসীনরা নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতন চালাচ্ছে- ড. এমএ মুহিত
শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জ -৬ (শাহজাদপুর) আসনে ধানের শীষের প্রার্থী প্রফেসর ড. এমএ মুহিত অভিযোগ করেছেন, ‘শাহজাদপুরে...
স্বাস্থ্য
সারাদেশে প্রতিবন্ধীদের জন্য এডজাষ্টেবল হুইল চেয়ার তৈরির প্রথম কারখানার উদ্বোধন শাহজাদপুরে
শামছুর রহমান শিশির/ এম এ হান্নান : গতকাল শুক্রবার বিকেলে চাইন্ড সাইট ফাউন্ডেশান (সিএসএফ) এর উদ্যোগে শাহজাদপুর পৌরসদরের খ...
শাহজাদপুর
কবিগুরুর ১৬১ তম জন্মজয়ন্তীতে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন কাল
২৫ শে বৈশাখ রবিবার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় পর...
শাহজাদপুর
সাংবাদিক নাদিম হত্যা: খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহজাদপুরে মানববন্ধন
জামালপুর জেলার বকসীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শ...
অর্থ-বাণিজ্য
শাহজাদপুরে দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে বিএনপি'র বিক্ষোভ সমাবেশ
বক্তারা অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবী জানান।
