অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের দুই ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি ক্রিস গেইল। তবে তৃতীয় টি-টোয়েন্টিতে ঠিকই জ্বলে এ উঠলেন এ তারকা। খেললেন ৩৮ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস। শেষ পর্যন্ত তার ব্যাটে ভর করেই ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এরফলে ৫ ম্যাচের সিরিজ দুই ম্যাচ আগেই ৩-০ তে নিজেদের করে নিয়েছে কিরণ পোলার্ডের দল।
সেন্ট লুসিয়ার ড্যারেন সামি স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় রাতে শুরু হওয়া তৃতীয় টি-টোয়েন্টিতে টস হেরে আগে বল হাতে নামে ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা ভাল না হলেও পরে হেইডেন ওয়ালস ও ডোয়াইন ব্রাভোর নিয়ন্ত্রিত বোলিংয়ের সুবাদে অস্ট্রেলিয়ার ৬ উইকেট তুলে নিয়ে ১৪১ রানে থামিয়ে দেন উইন্ডিজ। জবাব দিতে নেমে গেইল ঝড়ে ৩১ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। দলটির হয়ে নিকলস পুরান ২৭ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন।
১৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভাল হয়নি। ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে তারা হারিয়ে ফেলে আন্দ্রে ফ্লেচারকে। অবশ্য পরে এ ধাক্কা বেশ ভালভাবেই সামাল দেন ক্রিস গেইল ও লিন্ডেন সিমন্স। তারা দ্বিতীয় উইকেট গড়েন ৪১ রানের জুটি। এরপর সিমন্স ফিরলেও ব্যাট হাতে ঝড় অব্যহত রাখেন গেইল। সেটা ধরে রেখে এ তারকা ৩৩ বলে ৪ চার ও ৫ ছয়ে স্পর্শ করেন ৫০ রান। শেষ পর্যন্ত ৩৮ বলে ৪ চার ও ৭ ছয়ে তিনি থামেন ৬৭ রানে।
গেইল ফেরার পরও উইন্ডিজের জিততে কোন সমস্যায় পড়তে দেননি পুরান। এ ব্যাটসম্যান জয়ের জন্য বাকি কাজটা সারেন আন্দ্রে রাসেলকে নিয়ে। রাসেল ২ বলে ৭ রানে অপরাজিত ছিলেন। অন্যদিকে পুরান ২৭ বলে ৪ চার ও ১ ছয়ে ৩২ রানে অপরাজিত ছিলেন।
অস্ট্রেলিয়ার হয়ে রিইলি মারিডিট ৪৮ রানে নেন ৩ উইকেট। এদিকে মিশেল স্টার্ক ১৫ রানে ১ উইকেট।
এরআগে ম্যাচের শুরুতে বল হাতে খুব একটা নিজেদের মেলে ধরতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তবে ইনিংসের ১২তম ওভার থেকে অজিদের ওপর চাপ বিস্তার করে দলটি। যে কারণে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা নিজেদের ঠিক মেলে ধরতে পারেনি। তাই স্কোর বোর্ডে লড়াই করার পর পুঁজি পায়নি তারা। দলটির হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন ময়জেস হেনরিক্স। এছাড়া ম্যাথু ওয়েড করেন ৩০ রান।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ালস ১৮ রানে নেন ২ উইকেট। এদিকে ব্রাভো ১৭ রানে ১টি ও ওবেড মকে ৯ রানে নেন ১টি উইকেট। অসাধারণ ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরা হয়েছেন ক্রিস গেইল।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২
সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...
অর্থ-বাণিজ্য
শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!
এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...
জাতীয়
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী
নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...
শিক্ষাঙ্গন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...
আন্তর্জাতিক
জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত
সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...
শাহজাদপুর
শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন
সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...
