বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
04 শাহজাদপুর সংবাদ ডটকম: মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদন্ডের প্রতিবাদে জামায়াতের ডাকে দ্বিতীয় দফায় ২৪ ঘণ্টার হরতাল চলছে। আইন শৃংখলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে সকাল থেকে রাজধানীতে হরতালের পক্ষে কোনো তৎপরতা চোখে পড়েনি। দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি। তবে রাজধানীর দয়াগঞ্জ, ডেমরা, যাত্রাবাড়ী খিলগাঁও চকবাজার এলাকায় ঝটিকা মিছিল করেছে জামায়াত শিবির। হরতাল শুরুর পর সকাল সোয়া ৬টার দিকে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়া এলাকায় কয়েকজন শিবিরকর্মী ঝটিকা মিছিলের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ দুই যুবককে আটক করে বলে মিরপুরের ওসি মো. সালাউদ্দিন জানান।এ ছাড়া নগরীর কোথাও গোলযোগের কোনো খবর পাওয়া যায়নি। রাজধানীতে গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। ব্যক্তিগত গাড়ি চলছে সীমিত আকারে চলছে। তবে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। সদরঘাট থেকে লঞ্চ এবং কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনগুলোও নির্ধারিত সময়ে ছেড়ে গেছে বলে কর্তৃপক্ষ জানায়।

সম্পর্কিত সংবাদ

বিয়ে উৎসাহিত করতে ইসলামিক ডেটিং অ্যাপ হামদান

আন্তর্জাতিক

বিয়ে উৎসাহিত করতে ইসলামিক ডেটিং অ্যাপ হামদান

ইরান নতুন একটি ডেটিং অ্যাপ চালু করেছে, যার মাধ্যমে এই ইসলামিক প্রজাতন্ত্রে নারী পুরুষ বিয়ে করার জন্য পরস্পরের সাথে পরিচ...

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় চালুর দাবীতে মানববন্ধন

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় চালুর দাবীতে মানববন্ধন

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

সলঙ্গায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সলঙ্গায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

সিরাজগঞ্জের সলঙ্গায় গলায় দড়ি দিয়ে বন্যা পারভীন (১৭) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। বন্যা পারভীন সিরাজগঞ্জ জেলার স...