শনিবার, ০৭ মার্চ ২০২৬
6-3 ক্রিকেটে ম্যাচ পাতানোর ঘটনা নির্মূল করা সম্ভব নয়। তবে প্রতিরোধ করা সম্ভব। জ্ঞাত ও অজ্ঞাতসারে ম্যাচ পাতানো ঘটনা ঘটেই চলছে। খেলোয়াড়দেরকে নানাভাবে প্রলোভন দেখিয়ে জুয়াড়িরা তাদের জড়িয়ে ফেলছে ম্যাচ পাতানোর জালে। কখনো টাকা, কখনো বাড়ি-গাড়ীর লোভ দেখানো হচ্ছে। তবে সবচেয়ে কার্যকরী প্রলোভন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে আবেদনময়ী নারীদের। আসন্ন বিশ্বকাপে সুন্দরী নারীদের ব্যবহার করা হবে ক্রিকেটারদের ফিক্সিংয়ের জালে জড়াতে। যার নাম দেয়া হয়েছে ‘হানি ট্রাপ’। 6-1 ম্যাচ পাতানোর বিরুদ্ধে সব সময়ই সোচ্চার ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। তাই ২০১৫ বিশ্বকাপের আগে খেলোয়াড়দের জুয়াড়িদের থেকে দূরে থাকতে পরামর্শ দিতে শুরু করেছে আইসিসি। তাদের সঙ্গে একাট্টা হয়ে এই কাজটি করছে নিউজিল্যান্ডের পুলিশ। তারা জানিয়েছেন ২০১৫ বিশ্বকাপে জুয়াড়িরা খেলোয়াড়দের তাদের জালে জড়াতে নানান পন্থা অবলম্বন করবে। তবে সবচেয়ে ভয়ঙ্কর পন্থার নাম ‘হানি ট্রাপ’। সুন্দরী ও আবেদনময়ী মেয়েদের ব্যবহার করে খেলোয়াড়দেরকে জালে জড়িয়ে ফেলবে জুয়াড়িরা। পরে নানা দুর্বলাতর সুযোগ নিয়ে ম্যাচ পাতাতে খেলোয়াড়দের বাধ্য করবে। তাই ২০১৫ বিশ্বকাপের আয়োজক নিউজিল্যান্ডের পুলিশ খেলোয়াড়দেরকে সতর্ক থাকতে বলেছে সুন্দরী মেয়েদের ক্ষেত্রে। 6-2 কারণ, জুয়াড়িরা তাদের সর্বশেষ অস্ত্র হিসেবে এই সব সুন্দরী মেয়েদের ব্যবহার করবে। সুন্দরীরা নানা ছলা-কলার মাধ্যমে খেলোয়াড়দের সঙ্গে ঘনিষ্ট হওয়ার চেষ্টা করবে। আপত্তিকর ছবি অথবা ভিডিও ধারণ করবে। এরপর সেগুলো পুঁজি করে ম্যাচ পাতাবে। যা ‘হানি ট্রাপ’ নামে পরিচিতি পাচ্ছে। ইতিমধ্যে নিউজিল্যান্ডে এ বিষয়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। তাদের সঙ্গে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট। নিউজিল্যান্ডের পুলিশ এ ব্যাপারে জানায়, ‘আমরা জানি জুয়াড়িরা তাদের সবশেষ অস্ত্র হিসেবে বিশ্বকাপে সুন্দরী মেয়েদের নিয়ে আসবে। ভাই বা বন্ধু হিসেবে খেলোয়াড়দের সঙ্গে তাদের সখ্যতা গড়ে তোলার চেষ্টা করবে। ঘনিষ্টতা তৈরি করবে। তারপর খেলোয়াড়দের কিছু একটা করতে বলবে। খেলোয়াড়রা যদি সেটা করতে অস্বীকার করেন তাহলে ঘনিষ্ট মুহূর্তের ছবি ও ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করবে। বলবে এই ছবি ও ভিডিওগুলো তোমার স্ত্রী, ভাই-বোন, আত্মীয়-স্বজন ও প্রতিবেশিদের কাছে ছড়িয়ে দেয়া হবে।’ ম্যাচ পাতানোর সঙ্গে মিলিয়ন মিলিয়ন ডলারের ব্যবসা জড়িত। আর সেটাকে সফল করতে জুয়াড়িদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে হেরোইন ব্যবসায়ী রাজু গ্রেফতার

অপরাধ

শাহজাদপুরে হেরোইন ব্যবসায়ী রাজু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুরে হেরোইনসহ রাজু আহম্মেদ (২৫) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৪ জ...

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে : নাসিম

রাজনীতি

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে : নাসিম

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেত...

ঈদের দিনেও বিএনপির বিষোদগারের রাজনীতি : তথ্যমন্ত্রী

রাজনীতি

ঈদের দিনেও বিএনপির বিষোদগারের রাজনীতি : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘পবিত্র ঈদের দিনেও বিষোদগারের রাজনীতি থেকে বেরিয়...

শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

জীবনজাপন

শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

আল-আমিন হোসেন: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী ভাঙ্গণ কবলিত ও বন্যাদূর্গত কৈজুরি ইউনিয়নের প্রায় ৬’শ দুস্থ ব...

বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা

দীর্ঘ ৫ বছর পর ৪ জুলাই বুধবার সিরাজগঞ্জ সিআইডি পুলিশ এ চাঞ্চল্যকর হত্যা রহস্য উন্মোচন করেছে। নিহত বেকারি দোকান কর্মচারি...

ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু

প্রবাসী

ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঈদের দিন নিউইয়র্কে আরও দু’জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া শনিবার নিউইয়র্কে মারা গেছেন আরেক...