শনিবার, ১১ এপ্রিল ২০২৬
01 শাহজাদপুর সংবাদ ডটকমঃ ক্যারিয়ারের শুরু থেকেই ফ্যাশন বিষয়ে বেশ সচেতন ঢালিউড ক্রেজ মাহিয়া মাহি। আর তা হবেই বা না কেন? লেখাপড়া করেছেন ফ্যাশন নিয়ে। তবে হননি ফ্যাশন ডিজাইনার। হয়েছেন অভিনেত্রী। তবে ঢেকি নাকি স্বর্গে গেলেও ধান ভানে। তাই মাহিও ফ্যাশনের বিষয়টি ধরে রেখেছেন নিজের মধ্যে। আর তার ফ্যাশনের অন্যতম একটি উপকরণ হিজাব। কথা হচ্ছে ঢালিউডের ক্রেজ মাহিয়া মাহিকে নিয়ে। অনেকেই হয়ত অবাক হচ্ছেন। ভাবছেন যে মাহি ক্যামেরার সামনে এত খোলামেলা সেই মাহি হিজাব পরেন! হ্যা পরেন এবং সেটা মন থেকে ভালবেসেই পরেন। হিজাব প্রেমী মাহি নতুন ডিজাইন আর রঙের হিজাব পেলেই কিনে ফেলেন। তাই তার হিজাবের সংগ্রহশালাটাও বেশ সমৃদ্ধ। শ্যুটিংয়ে থাকলে পরিচালকের চাহিদা অনুযায়ী নানা ধরণের পোশাক পরতে হয় মাহিকে। আর শ্যুটিং না থাকলে নিজের পছন্দ মত পোশাক পরেন তিনি। মাহিয়া মাহির তেমনি পছন্দের একটি স্টাইল হচ্ছে হিজাব পরা। প্রায় নিয়মিত তিনি হিজাব পরে থাকেন। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে পরে ফেলেন একেক দিন এক একটি হিজাব। তবে যখন আউটডোরে বের হন তখনই হিজাবটা বেশি পরেন। কারণ দর্শকের নজর থেকে সহজেই বাঁচা যায় এতে। এই তো ভারত আর লন্ডনে গিয়েও হিজাব পরে ঘুরে বেড়ালেন মাহি। জাজ মাল্টিমিডিয়ার ‘ভালবাসার রং’ চলচ্চিত্রটি দিয়ে ২০১২ সালে ঢালিউডে অভিষেক ঘটে তার। দুই বছরে প্রায় বিশটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘ইমিউনিটি পিঠা’

জীবনজাপন

করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘ইমিউনিটি পিঠা’

করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় এখন পর্যন্ত কোন ওষুধ বা টিকা আবিষ্কার হয়নি। তবে এর আক্রমন থেকে বাঁচতে যে পদ্ধতিটি...

গোবরে পদ্মফুল-০২ : গোবর থেকে বায়োগ্যাস প্লান্টে উৎপাদিত বায়োগ্যাসে চলছে বিদ্যুৎ উৎপাদন,রান্নার কাজ

জাতীয়

গোবরে পদ্মফুল-০২ : গোবর থেকে বায়োগ্যাস প্লান্টে উৎপাদিত বায়োগ্যাসে চলছে বিদ্যুৎ উৎপাদন,রান্নার কাজ

শামছুর রহমান শিশির : দেশের দুগ্ধসমৃদ্ধ জনপদ শাহজাদপুরের বাঘাবাড়ী নৌ-বন্দরের পশ্চিম পার্শ্বের রাউতারা গ্রামে দেশের একমাত...

নোবেল গ্রেফতার

বিনোদন

নোবেল গ্রেফতার

২০ মে মঙ্গলবার ডিএমপির মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ধান কাটছিলাম, স্যার জানান আমি এ প্লাস পেয়েছি

শিক্ষাঙ্গন

ধান কাটছিলাম, স্যার জানান আমি এ প্লাস পেয়েছি

আমি জানি না আজ (গতকাল) রেজাল্ট হয়েছে। বাবার সাথে অন্যের জমিতে দিন মজুরের কাজ করতে গিয়ে দুপুরে হেড স্যারের ফোনে জানতে পার...

লা লিগায় শুরু হয়েছে দলীয় অনুশীলন

খেলাধুলা

লা লিগায় শুরু হয়েছে দলীয় অনুশীলন

গ্রুপ অনুশীলন শুরু হয়ে গেছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো দলগুলোর। সরকারের স্বাস্থ্যবিধির সাথে ক্লাবগুলো একমত হতে না পা...