শনিবার, ০৭ মার্চ ২০২৬
কামারখন্দ উপজেলায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিকে ‘ডাকাত’ বলা হচ্ছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ঝাঐল এলাকায় কথিত এই বন্দুকযুদ্ধ হয়। নিহত ব্যক্তির নাম হালিম সরকার (৫৫)। তাঁর বাড়ি কামারখন্দ উপজেলার সাতবাড়িয়া গ্রামে। র‍্যাবের ভাষ্য, বন্দুকযুদ্ধে তাদের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। র‍্যাব-১২ সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানির কমান্ডার মেজর সাফায়েত আহমেদের ভাষ্য, ঝাঐল ওভারব্রিজ এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যায়। ঘটনাস্থলে গেলে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতেরা। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলি বিনিময় হয়। পরে ডাকাতেরা পালিয়ে যায়। ঘটনাস্থলে হালিমকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে র‍্যাব। সেখানেই তাঁর মৃত্যু হয়। র‍্যাব বলছে, বন্দুকযুদ্ধের এই ঘটনায় তাদের সদস্য সিপাহি আনোয়ার ও এল এস শাহ আলম আহত হয়েছেন। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা বলেন, ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশ। পরে লাশটি উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় র‍্যাব। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। ওসি বাসুদেব সিনহা বলেন, নিহত ব্যক্তির নাম হালিম। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

সম্পর্কিত সংবাদ

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে : নাসিম

রাজনীতি

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে : নাসিম

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেত...

শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

জীবনজাপন

শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

আল-আমিন হোসেন: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী ভাঙ্গণ কবলিত ও বন্যাদূর্গত কৈজুরি ইউনিয়নের প্রায় ৬’শ দুস্থ ব...

বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা

দীর্ঘ ৫ বছর পর ৪ জুলাই বুধবার সিরাজগঞ্জ সিআইডি পুলিশ এ চাঞ্চল্যকর হত্যা রহস্য উন্মোচন করেছে। নিহত বেকারি দোকান কর্মচারি...

ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু

প্রবাসী

ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঈদের দিন নিউইয়র্কে আরও দু’জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া শনিবার নিউইয়র্কে মারা গেছেন আরেক...

এনায়েতপুরে ১০ বছরেও সংস্কার হয়নি সড়কের

শাহজাদপুর

এনায়েতপুরে ১০ বছরেও সংস্কার হয়নি সড়কের

আসাদুর রহমান, এনায়েতপুর প্রতিনিধি : এনায়েতপুর থানার আওতাধীন খুকনি ইউনিয়নের এনায়েতপুর-শাহজাদপুর সংযোগ সড়কের খুকনি থেকে কা...

এনায়েতপুরে মুদি দোকানে  ভয়াবহ অগ্নিকান্ড, ৩০ লাখ টাকার ক্ষতি

এনায়েতপুর

এনায়েতপুরে মুদি দোকানে ভয়াবহ অগ্নিকান্ড, ৩০ লাখ টাকার ক্ষতি

সিরাজগঞ্জের এনায়েতপুরের এনায়েতপুর থানা মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে কোন হতাহতর ঘটনা না হলেও ক্ষতি...