রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, জাতীয় চার নেতার সন্তান মোহাম্মদ নাসিম গুরুতর অসুস্থ, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। চিকিৎসকরা বলেছেন যে, আগামী ৪৮ ঘন্টা তিনি নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। আজ সকালে প্রায় ৩ ঘন্টা ব্যাপী তার মস্তিষ্কে রক্তক্ষরণের জটিল অপারেশন হয়েছে। চিকিৎসক অধ্যাপক ডা. রাজিউদ্দিন আহমেদ রাজু জানিয়েছেন যে, তার অপারেশন সফল হয়েছে। এদিকে, আজ শুক্রবার বাদ আছর যুব নেতা আলামিন বাবুর উদ্যোগে কামারখন্দ উপজেলার কাজীপুরা কবরস্থান জামে মসজিদে আলহাজ্ব মোহাম্মদ নাসিম সাহেবের আরোগ্য লাভ ও দীর্ঘায়ূ কামনায় দোয়া খায়ের ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কাজিপুরা হাফিজিয়া মাদরাসার শিক্ষক আব্দুল মজিদ। উক্ত দোয়া মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসুল্লিগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

ভেঙে ফেলা হচ্ছে অভিসার সিনেমা হল

বিনোদন

ভেঙে ফেলা হচ্ছে অভিসার সিনেমা হল

বেশ কয়েকবছর থেকে বাংলা চলচ্চিত্র শিল্পের মন্দাবস্থা বিরাজ করছে। দেশে টিকে থাকা সিনেমা হলগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। এমন অ...

শেখ মুজিব ‘বঙ্গবন্ধু’ নয়, ‘পাকবন্ধু’ : তারেক রহমান

রাজনীতি

শেখ মুজিব ‘বঙ্গবন্ধু’ নয়, ‘পাকবন্ধু’ : তারেক রহমান

 

উল্লাপাড়া সংবাদ