শনিবার, ১১ এপ্রিল ২০২৬

অনলাইন ডেস্ক :: সিরাজগঞ্জের কামারখন্দে কৃমিনাশক ওষুধ খেয়ে ২০ স্কুল ছাত্র-ছাত্রী গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছে। অসসুস্থদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার উপজেলার বাড়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য বিভাগ থেকে দেয়া বিনামুলে কৃমির নাশক ওষুধ খাওয়ার পর থেকে ধীরে ধীরেসকলেই অসুস্থ হয়ে পড়ে।

অসুস্থতরা হলো- স্কুল ছাত্রী ফাতেমা খাতুন (১০), মিষ্টি খাতুন (৯), শিল্পী খাতুন (১০), মিম খাতুন (১১), ফাতেমা খাতুন (১০), সিমা খাতুন (১২), কামনা খাতুন (১২), মুনজুরুল ইসরাম (৯), নাইম (১০), ইমন (৯), জাকিরুল ইসলাম (৯), আশিক (৭), রুপা খাতুন (৮), রিয়া খাতুন (৮), বৃষ্টি খাতুন (৮), রুমা খাতুন (১০), তানিয়া খাতুন (১১), মারুফ (১০), মামুন (৮), মোতালেব হোসেন (৭)।

এদিকে, সংবাদ পেয়ে সিভিল সার্জন ডা. দেবপদ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম আলম হাসপাতাল ছুটে আসেন এবং ছাত্র-ছাত্রীদের খোঁজ খবর নেন ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন।

অসুস্থ পঞ্চম শ্রেনীর ছাত্র নাইম জানান, ১২ টার দিকে স্কুলের হেড ম্যাডাম কৌটায় করে কৃমির ওষুধ এক ছাত্রীর হাতে নেয়। পরে সে সকলকে একটি বড়ি দেন। খাবার কিছুক্ষন পরই মাথা ঘুরতে থাকে। বিকেলে স্কুল ছুটি শেষে বাড়ী ফেরার পরপরই অনেকেই বমি করতে করতে অজ্ঞান হয়ে পড়ে।

৪র্থ শ্রেনীর ছাত্রী মিষ্টি খাতুন জানান, ওষধু খাবার পর থেকেই মাথা ঘুরাতে থাকে। ছুটি শেষে বাড়ী ফিরলে বমি হতে শুরু করে। ছাত্র-ছাত্রীদের এ অবস্থা দেখে শিক্ষকরা হাসপাতালে না নিয়ে এসে সব শিক্ষকই পালিয়ে গেছে বলে এ ছাত্রী জানান। স্কুল ছাত্রী বাবা ফারুকসহ অনেকে জানান, বাড়ীতে আসার পর তার মেয়ে মিষ্টি খাতুন অজ্ঞান হয়ে পড়ে যায়। দ্রুত হাসপাতালে নিয়ে আসা হলেও স্কুলের শিক্ষক বা অন্য কেউ খোঁজ নিতেও আসেনি।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা নাশিত রাখি জানান, ছাত্র-ছাত্রীদের মধ্যে কয়েকজনের পেটে ব্যথা, কয়েকজন বমি করছে আবার কারো মাথা ঘুরছে। প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি আরো জানান, খালিপেটে অথবা চুষে খাওয়ার নিয়ম থাকলেও হয়তো পানি দিয়ে খেয়েছে- যে কারণে এ সমস্যা হয়েছে।

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. দেবপদ রায় জানান, হয়তো খালি পেটে অথবা কৃমি সাথে মুভমেন্ট প্রক্রিয়ার কারণে এ ঘটনা ঘটেছে। তবে ওষুধের কোন ত্রুটি নেই বা মেয়াদোত্তীর্ণ ওষুধ নয়। সকলের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সুস্থ না হওয়া পর্যন্ত তার চিকিৎসাধীন থাকবে।

সুত্র: https://www.facebook.com/Sirajganj24

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘ইমিউনিটি পিঠা’

জীবনজাপন

করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘ইমিউনিটি পিঠা’

করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় এখন পর্যন্ত কোন ওষুধ বা টিকা আবিষ্কার হয়নি। তবে এর আক্রমন থেকে বাঁচতে যে পদ্ধতিটি...

গোবরে পদ্মফুল-০২ : গোবর থেকে বায়োগ্যাস প্লান্টে উৎপাদিত বায়োগ্যাসে চলছে বিদ্যুৎ উৎপাদন,রান্নার কাজ

জাতীয়

গোবরে পদ্মফুল-০২ : গোবর থেকে বায়োগ্যাস প্লান্টে উৎপাদিত বায়োগ্যাসে চলছে বিদ্যুৎ উৎপাদন,রান্নার কাজ

শামছুর রহমান শিশির : দেশের দুগ্ধসমৃদ্ধ জনপদ শাহজাদপুরের বাঘাবাড়ী নৌ-বন্দরের পশ্চিম পার্শ্বের রাউতারা গ্রামে দেশের একমাত...

নোবেল গ্রেফতার

বিনোদন

নোবেল গ্রেফতার

২০ মে মঙ্গলবার ডিএমপির মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ধান কাটছিলাম, স্যার জানান আমি এ প্লাস পেয়েছি

শিক্ষাঙ্গন

ধান কাটছিলাম, স্যার জানান আমি এ প্লাস পেয়েছি

আমি জানি না আজ (গতকাল) রেজাল্ট হয়েছে। বাবার সাথে অন্যের জমিতে দিন মজুরের কাজ করতে গিয়ে দুপুরে হেড স্যারের ফোনে জানতে পার...

লা লিগায় শুরু হয়েছে দলীয় অনুশীলন

খেলাধুলা

লা লিগায় শুরু হয়েছে দলীয় অনুশীলন

গ্রুপ অনুশীলন শুরু হয়ে গেছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো দলগুলোর। সরকারের স্বাস্থ্যবিধির সাথে ক্লাবগুলো একমত হতে না পা...