সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের বেলতৈল দক্ষিণপাড়া গ্রামের ধান ক্ষেতের ড্রেনে পড়ে থাকা বৃদ্ধ মুক্তার হোসেন কসাইয়ের (৬৫) লাশ পুলিশ শুক্রবার সকালে উদ্ধার করেছে। তিনি ওই ইউনিয়নের ছালাভরা কসাইপাড়া চারমাথা এলাকার মৃত আমির উদ্দিন কসাইয়ের ছেলে।
এ বিষয়ে এলাকাবাসি জানায়, এদিন ভোরে একদল শ্রমিক মাঠে কাজ করতে যাওয়ার সময় ধান ক্ষেতের ড্রেনের মধ্যে বৃদ্ধের লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কাজিপুর থানার পুলিশ এ দিন দুপুরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে নিহতের স্ত্রী সাজেদা খাতুন জানান, বৃহস্পতিবার বিকেলে ছাগল বিক্রির টাকা নিয়ে বাড়ি থেকে বের হঢ। এরপর নারা রাত আর ফিরে আসেননি। তিনি মাঝে মাঝেই রাতে দেরিতে বাড়ি ফিরতেন। তাই আর খোজ করা হয়নি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে স্বামীর লাশ সনাক্ত করি। তিনি আরও জানান, তার স্বামীর পায়ে হলুদ রংয়ের জুতা ছিল। কিন্তুলাশের পাশে কালো রংয়ের জুতা পড়ে থাকা অবস্থায় পাওয়া গেছে।
এ বিষয়ে নিহতের ছোট ভাই জেলদাল হোসেন জানান, তার ভাইয়ের তাস দিয়ে জুয়া খেলার অভ্যাস ছিল। এর আগেও অনেক খেলেছে। এই জুয়া খেলার দ্ব›েদ্ব তার ভাই খুন হতে পারে।
এ বিষয়ে কাজিপুর থানার ওসি পঞ্চানন্দ সরকার জানান, প্রাথমিক ভাবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক
ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর... রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি) সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
শাহজাদপুর
এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা
