শনিবার, ০৭ মার্চ ২০২৬
করোনাভাইরাস ভ্যাকসিনের প্রাথমিক পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে যাচ্ছে সিঙ্গাপুর। প্রথম টিকাটি আগামী সপ্তাহে স্বেচ্ছাসেবীদের মধ্যে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্টেট টাইমসে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিংহেলথ ইনভেস্টিগেশনাল মেডিসিন ইউনিট ভ্যাকসিনের জন্য পরীক্ষা পরিচালনা করছে। লুনার-কোভ ১৯ নামে পরিচিত এই ভ্যাকসিনটি ডিউক-এনইউএস মেডিকেল স্কুল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল সংস্থা আর্কটরাস থেরাপিউটিক্স দ্বারা তৈরি করা হয়েছে। যারা পরীক্ষার জন্য এগিয়ে এসেছেন, তাদের স্ক্রিনিং করছে চিকিৎসক-গবেষকরা, যা অক্টোবর মাসের মধ্যে শেষ করতে পারবে বলে আশা করছে দেশটির সরকার। সিংহেলথ ইউনিটের উপ-ক্লিনিক্যাল ও বৈজ্ঞানিক পরিচালক অ্যাসোসিয়েট অধ্যাপক জেনি লো গতকাল শুক্রবার বলেছিলেন, যে আড়াই শতাধিক স্বেচ্ছাসেবক এই পরীক্ষার জন্য এগিয়ে এসেছেন। প্রায় ১০০ জন এই পরীক্ষায় অংশ নেবে। স্বেচ্ছাসেবীদের বয়স ২০ থেকে ৫০ এর মধ্যে রয়েছে। এই পরীক্ষার জন্য যারা নিজ থেকে আগ্রহী তাদের imu@singhealth.com.sg এ সিংহেলথ ইনভেস্টিগেশনাল মেডিসিন ইউনিটে যোগাযোগ করতে বলা হয়েছে।   তথ্য সুত্রঃ বিডি প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

জীবনজাপন

শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

আল-আমিন হোসেন: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী ভাঙ্গণ কবলিত ও বন্যাদূর্গত কৈজুরি ইউনিয়নের প্রায় ৬’শ দুস্থ ব...

বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা

দীর্ঘ ৫ বছর পর ৪ জুলাই বুধবার সিরাজগঞ্জ সিআইডি পুলিশ এ চাঞ্চল্যকর হত্যা রহস্য উন্মোচন করেছে। নিহত বেকারি দোকান কর্মচারি...

ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু

প্রবাসী

ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঈদের দিন নিউইয়র্কে আরও দু’জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া শনিবার নিউইয়র্কে মারা গেছেন আরেক...

এনায়েতপুরে ১০ বছরেও সংস্কার হয়নি সড়কের

শাহজাদপুর

এনায়েতপুরে ১০ বছরেও সংস্কার হয়নি সড়কের

আসাদুর রহমান, এনায়েতপুর প্রতিনিধি : এনায়েতপুর থানার আওতাধীন খুকনি ইউনিয়নের এনায়েতপুর-শাহজাদপুর সংযোগ সড়কের খুকনি থেকে কা...

এনায়েতপুরে মুদি দোকানে  ভয়াবহ অগ্নিকান্ড, ৩০ লাখ টাকার ক্ষতি

এনায়েতপুর

এনায়েতপুরে মুদি দোকানে ভয়াবহ অগ্নিকান্ড, ৩০ লাখ টাকার ক্ষতি

সিরাজগঞ্জের এনায়েতপুরের এনায়েতপুর থানা মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে কোন হতাহতর ঘটনা না হলেও ক্ষতি...

ওকলা টেস্টে দ্রুততম নেটওয়ার্কের স্বীকৃতি পেল বাংলালিংক

অর্থ-বাণিজ্য

ওকলা টেস্টে দ্রুততম নেটওয়ার্কের স্বীকৃতি পেল বাংলালিংক

ইন্টারনেটের গতি পরীক্ষা ও বিশ্লেষণে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘ওকলা’ পরিচালিত নিরীক্ষায় চলতি বছরের প্রথম ও দ্বিতীয়...