বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
শাহজাদপুর ক্রিকেটার্স এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট শাহজাদপুর প্রিমিয়ার লীগ টি টোয়েন্টি ২০২১(এসপিএল) এর ফাইনাল মঙ্গলবার (৯মার্চ) ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।চ্যাম্পিয়ন হয়েছে শাহজাদপুর ঈগল।টুর্নামেন্টে মোট ৮ দল অংশগ্রহণ করেন।প্রত্যেক দলের আলাদা আলাদা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক মালিকানা ছিলো।খেলোয়াড় নিলামের মাধ্যমে ৮টি দল গঠিত হয়।১৭ বছর বয়সী ডানহাতি ব্যাটিং অলরাউন্ডার মাহমুদুল হাসান অর্নবকে নিলামের মাধ্যমে দলে টানেন শাহজাদপুর টাইগার্স। অলরাউন্ডার মাহমুদুল হাসান অর্নব মুলত ৪ নম্বর পজিশনে ব্যাট করেন ও দলের উদ্বোধনী ফাস্ট মিডিয়াম বোলার । পুরো টুর্নামেন্টে তিনি অলরাউন্ডার পারফর্মেন্সের মাধ্যমে দলের জয়ে বড় ভুমিকা রাখেন।এ যেন বাংলাদেশ জাতীয় দলের জয়ে সাকিব আল হাসানের অবদানের কার্বন কপি। দলের প্রয়োজনে ব্যাট হাতে যেমন রান করেছেন তেমনি বল হাতে দলের প্রয়োজনীয় মুহুর্তে ব্রেকথ্রু এনে দিয়েছেন।পুরো টুর্নামেন্ট শাহজাদপুর টাইগার্সের হয়ে ৭ মাচে মাঠে নামেন অর্নব। ব্যাট হাতে তিনটি অর্ধশতকসহ তার সংগ্রহ ২৮৩ রান,বল হাতে ১১ ইউকেট শিকার করেন।বিশেষ উল্লেখযোগ্য ছিলো শাহজাদপুর ওয়ারিয়ার্সের বিপক্ষে ১৪ বলে ৫৯ রানের ইনিংস।যার মধ্যে ছিলো ৯টি বিশাল ছক্কা ও এক বাউন্ডারি বাকী ১ রান আসে সিঙ্গেল থেকে। ফাইনাল ম্যাচ শেষে সেরা খেলোয়াড়ের নাম কমেন্ট্রি বক্স থেকে অর্নবের নাম আনুষ্ঠানিক ঘোষনা করা হয়। অনুভুতি প্রকাশ করে অর্নব জানান এসপিএলের সেরা খেলোয়াড় হওয়া অনেক আনন্দের। ধন্যবাদ জানাই টিমমেটদের, বিশেষ ধন্যবাদ জানান তার দলের অধিনায়ক মারুফ হোসেন সুনামকে। অধিনায়ক যখন যেভাবে ম্যাচে তাকে ব্যবহার করেছেন তাতেই সফল হয়েছেন। তিনি আরো জানান, ছোটবেলা থেকেই স্বপ্ন একদিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য হওয়া।স্বপ্ন পুরনের জন্য সকলের দোয়া চেয়েছেন এই অলরাউন্ডার।

সম্পর্কিত সংবাদ

বিয়ে উৎসাহিত করতে ইসলামিক ডেটিং অ্যাপ হামদান

আন্তর্জাতিক

বিয়ে উৎসাহিত করতে ইসলামিক ডেটিং অ্যাপ হামদান

ইরান নতুন একটি ডেটিং অ্যাপ চালু করেছে, যার মাধ্যমে এই ইসলামিক প্রজাতন্ত্রে নারী পুরুষ বিয়ে করার জন্য পরস্পরের সাথে পরিচ...

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় চালুর দাবীতে মানববন্ধন

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় চালুর দাবীতে মানববন্ধন

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

সলঙ্গায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সলঙ্গায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

সিরাজগঞ্জের সলঙ্গায় গলায় দড়ি দিয়ে বন্যা পারভীন (১৭) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। বন্যা পারভীন সিরাজগঞ্জ জেলার স...