সোমবার, ০৯ মার্চ ২০২৬
রফিক মোল্লা: পবিত্র মাহে রমজানের প্রকৃত শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে দিতে সিরাজগঞ্জের এনায়েতপুর আদর্শ সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে রমজানের জ্ঞান অন্বেষন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় এনায়েতপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার দুই শতাধিক বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহন করেন। ৭ দিন ধরে তারা প্রশ্ন প্রত্র সংগ্রহ ও উত্তর খাতায় লিখে নির্ধারিত স্থানে জমা দেয়। পরে ৪জন পরীক্ষক খাতা গুলো দেখে তাদের নম্বর প্রদান করেন। সোমবার বিকেলে আদর্শ সমাজ কল্যাণ সংঘের এনায়েতপুর হাটস্থ কার্যালয়ে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে মোবাইল ফোন আর বাকিদের মধ্য থেকে সেরা ২০জনকে নগদ অর্থ শান্তনা পুরস্কার হিসেবে প্রদান করেন সমাজ কল্যাণ সংঘের সভাপতি ডা. মোফাজ্জল হোসেন সবুজ।
এসময় ইউপি সদস্য সোহরাব আলী, সংঘের সাধারন সম্পাদক ডা: আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ও সংঘের আকবার আলী, শহিদুল ইসলাম শহিদ, সেলিম রেজা ও ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এনায়েতপুর আদর্শ সমাজ কল্যাণ সংঘ একটি অরাজনৈতিক সমাজ সেবামুলক সংগঠন। সংঘের উদ্যোগে প্রতি বছর থানা সদরে দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল, ঈদবস্ত্র বিতরণ, ত্রাণ সামগ্রী বিতরণ, হত-দরিদ্রদের মধ্যে ছাগল ও নগদ অর্থ বিতরণ ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিল্প ও সাহিত্য

শাহজাদপুরে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৮ তম জন্ম দিবস উদযাপন ও শিশু মনেতার চেতনা ছড়িয়ে দিতে এবছর ‘তোমার সন্মুখে অ...

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

শাহজাদপুর

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে  যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস  পালিত হয়েছে।এ উপলক্ষে...

ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে

আন্তর্জাতিক

ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে

ইতালিতে যাওয়া ১৪৭ প্রবাসী বাংলাদেশিকে বিমানবন্দরে নামতে না দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। গতকাল রাত আড়াইটার...

শাহজাদপুরে ৯ হাজার পানিবন্দী পরিবারে দুর্ভোগ চরমে

জীবনজাপন

শাহজাদপুরে ৯ হাজার পানিবন্দী পরিবারে দুর্ভোগ চরমে

গত ২৪ ঘন্টায় শাহজাদপুরে বন্যার পানি কিছুটা কমলেও পানিবন্দী ৯ হাজার পরিবারের দুর্ভোগ বেড়েছে। সেইসাথে গত ১ সপ্তাহে উপজেলা...

সিরাজগঞ্জে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ৫০ জন

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ৫০ জন

সিরাজগঞ্জ গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৬২ জনের মধ্যে ১২ জন পূর্বের পজিটিভ শনাক্ত।...