শনিবার, ১১ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের এনায়েতপুরের এনায়েতপুর থানা মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে কোন হতাহতর ঘটনা না হলেও ক্ষতি হয়েছে প্রায় ৩০ লাখ টাকার। স্থানীয়রা জানান, প্রথমে আক্কাস স্টোরে আগুন লাগে, মূহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলোতে। এতে আগুনে পুড়ে যায় প্রায় তিনটি মুদিখানার দোকান। গত শনিবার আনুমানিক রাত সাড়ে ১০ ঘটিকার সময় এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বাজারের নৈশ প্রহরী প্রথমে আগুনের লেলিহান শিখা দেখতে পান। মূহুর্তে খবর এলাকায় পৌঁছে যায়। আগুন লাগার ৩০ মিমিট পর বেলকুচি ফায়ার সার্ভিসের দমকল বাহিনী এসে ঘটনাস্থলে পৌছে প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ব্যপারে ক্ষতিগ্রস্ত দোকান মালিকগণ বলেন, আমরা সব কিছু হারিয়ে এখন নিঃষ। আমাদের আর কিছুই রইল না। জানিনা আমরা এখন কি করে জীবিকা নির্বাহ করবো ? আগুন লাগার বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ হাবিবুর রহমান বলেন, জরুরী ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছাই। প্রায় আধা ঘন্টার দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি যার ফলে ক্ষয় ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কম হয়েছে। এ ব্যাপারে এনায়েতপুর থানার ওসি আতাউর রহমান বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘ইমিউনিটি পিঠা’

জীবনজাপন

করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘ইমিউনিটি পিঠা’

করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় এখন পর্যন্ত কোন ওষুধ বা টিকা আবিষ্কার হয়নি। তবে এর আক্রমন থেকে বাঁচতে যে পদ্ধতিটি...

গোবরে পদ্মফুল-০২ : গোবর থেকে বায়োগ্যাস প্লান্টে উৎপাদিত বায়োগ্যাসে চলছে বিদ্যুৎ উৎপাদন,রান্নার কাজ

জাতীয়

গোবরে পদ্মফুল-০২ : গোবর থেকে বায়োগ্যাস প্লান্টে উৎপাদিত বায়োগ্যাসে চলছে বিদ্যুৎ উৎপাদন,রান্নার কাজ

শামছুর রহমান শিশির : দেশের দুগ্ধসমৃদ্ধ জনপদ শাহজাদপুরের বাঘাবাড়ী নৌ-বন্দরের পশ্চিম পার্শ্বের রাউতারা গ্রামে দেশের একমাত...

নোবেল গ্রেফতার

বিনোদন

নোবেল গ্রেফতার

২০ মে মঙ্গলবার ডিএমপির মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্রিকেট ছেড়ে ওয়ার্নার এখন তেলেগু সিনেমার নায়ক

খেলাধুলা

ক্রিকেট ছেড়ে ওয়ার্নার এখন তেলেগু সিনেমার নায়ক

করোনা ভাইরাসের কারনে থমকে গিয়েছে পুরো ক্রিকেট বিশ...

ক্যারিয়ারের দুই ‘আক্ষেপ’ জানালেন শচীন

খেলাধুলা

ক্যারিয়ারের দুই ‘আক্ষেপ’ জানালেন শচীন

সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ক্যারিয়ারেও কোনো অপ্রাপ্তি, কোনো আক্ষেপ থাকতে পারে এটা হয়তো কখনো ভাবায়...