বুধবার, ২৫ মার্চ ২০২৬

সিরাজগঞ্জের এনায়েতপুরে নিখোঁজের ১৫ দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী সাব্বির আহমেদের। তাকে উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন সাব্বিরের পরিবার।

নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী আনিকা রহমান বলেন, ‘গত ১৯ জুন জামালপুরের নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপালপুরে আসেন তরুণ ব্যবসায়ী সাব্বির হোসেন। ২২ জুন নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়ে কড্ডা মোড় এলাকায় নিখোঁজ হন তিনি। গত ২৪ জুন সাব্বিরের ফোন থেকে অপরিচিত এক ব্যক্তি ফোন করে তিনি সুস্থ আছে জানিয়ে দ্রুত রকেটে ত্রিশ হাজার টাকা দাবি করেন। কিন্তু টাকা পাঠানোর পর থেকে ফোন নম্বরটি বন্ধ রয়েছে।’

আনিকা রহমান আরও বলেন, ‘আমার স্বামীর নিখোঁজ হওয়ার বিষয়টি জানিয়ে এনায়েতপুর থানায় সাধারণ ডায়েরি করেছি। এরপর আদালতে মামলার পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ও র‌্যাবকে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু কোনো ফলাফল পাচ্ছি না। আমি আমার স্বামীকে উদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।’

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘ব্যবসায়ী সাব্বির নিখোঁজের ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা তাঁকে উদ্ধারের চেষ্টা করছি। পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...