ইরাকে করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ইরাকে করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি: রয়টার্স
ইরাকে করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ইরাকে করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি: রয়টার্স
ইরাকের একটি হাসপাতালের করোনা ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫২ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন আরও ৬৭ জন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাসপাতালের কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়ার একটি হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যাপক চেষ্টার পর রাতেই সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডের মূল কারণ এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, হাসপাতালের অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের পর করোনা ইউনিটে আগুন ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলে থাকা রিপোর্টাররা বলছেন, আগুন নিয়ন্ত্রণের পর হাসপাতালের ভেতর থেকে দগ্ধ মরদেহ বের করে আনা হয়। জীবিতদের উদ্ধারে সেখানে এখনো তল্লাশি করছেন উদ্ধারকর্মীরা।
ইরাকের স্বাস্থ্য কর্মকর্তা হায়দার আল-জামিলি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘করোনার ইউনিটের ভেতরে এখনো অনেক রোগী আটকা পড়ে থাকতে পারে বলে আমরা আশঙ্কা করছি। দুর্ঘটনাকবলিত ওই ওয়ার্ডটিতে ৬০ জন করোনার রোগীর চিকিৎসা নেওয়ার মতো সুযোগ-সুবিধা ছিল।’
এদিকে করোনার ইউনিটে আগুন ছড়িয়ে পড়ার পর হাসপাতালের সামনে আটকে পড়া রোগীদের স্বজনেরা বিক্ষোভ করেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে এ ঘটনায় তুমুল সমালোচনার সৃষ্টি হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিদের পদত্যাগের দাবি করেছেন অনেকে।
গত এপ্রিলে বাগদাদের এক হাসপাতালে অক্সিজেনের ট্যাংক বিস্ফোরণে ৫২ জন নিহত হয়েছিল। সেই ঘটনার পরপরই দেশটির স্বাস্থ্যমন্ত্রী হাসান আল তামিমি পদত্যাগ করেন।
করোনায় ইরাকের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। দেশটিতে দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধ, দুর্নীতি এর অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ইরাকে এ পর্যন্ত ১৪ লাখ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৭ হাজারের বেশি মানুষ।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক
সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ... ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর... বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : গত মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে রং এর খেলা ও আনন্দ মিছিল হয়েছে।... সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
খেলাধুলা
শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল
জাতীয়
আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?
রাজনীতি
শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ
