ইভ্যালির সঙ্গে লেনদেন বন্ধ করল বিকাশ
ইভ্যালির সঙ্গে লেনদেন বন্ধ করল বিকাশ
ইভ্যালির সঙ্গে আর্থিক লেনদেন বন্ধ করেছে মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ কথা জানিয়েছে তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইভ্যালি ছাড়াও আরও নয়টি প্রতিষ্ঠানের সঙ্গে বিকাশের পেমেন্ট গেটওয়ে সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। এই প্রতিষ্ঠানগুলো হলো-আলিশা মার্ট, ধামাকা শপিং, ই-অরেঞ্জ, সিরাজগঞ্জ শপ, আলাদীনের প্রদীপ, কিউকুম, বুম বুম, আদিয়ান মার্ট ও নিডস।
বাংলাদেশ ব্যাংক গত জুনের এক প্রতিবেদনে জানায়, ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালি লোকসানে পণ্য বিক্রি করছে। যে কারণে দেশের ই-কমার্স ব্যবসায় অসুস্থ প্রতিযোগিতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে ভালো ও সৎ ই-কমার্স ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন এবং ভবিষ্যতে এই খাতের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে।
ওই প্রতিবেদনে বলা হয়, ইভ্যালির মোট দায় ৪০৭.১৮ কোটি টাকা। স্বাভাবিক নিয়মে প্রতিষ্ঠানটির কাছে কমপক্ষে ৪০৩.৮০ কোটি টাকার চলতি সম্পদ থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ৬৫.১৭ কোটি টাকা। কোম্পানিটি চলতি দায় ও লোকসানের দুষ্ট চক্রে বাধা পড়েছে। ক্রমাগতভাবে এমন দায় তৈরি হয়েছে যে প্রতিষ্ঠানটির অস্তিত্ব টিকে না থাকার ঝুঁকিও তৈরি হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের এমন প্রতিবেদনের পরে ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংকসহ একাধিক ব্যাংক ইভ্যালির সঙ্গে লেনদেন স্থগিত করে। অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয় দুর্নীতি দমন কমিশনকে ইভ্যালির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। এর প্রেক্ষিতে ইভ্যালির বিরুদ্ধে ৩৩৮ কোটি টাকা আত্মসাতের শঙ্কায় তদন্ত শুরু করে দুদক।
একই সঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করা হয়। এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ তাদের দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ জারি করেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে!
শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে। গত ৩ দিনে শাহজাদপুর পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নে ২৪ জন নতুন করে ক...
আইন-আদালত
বেলকুচির শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ র্যাবের হাতে গ্রেফতার
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ রানাকে ৬৭ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে র্য...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...
রাজনীতি
মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...
